ঝুঁকির মুখে মহাসাগর
বৈশ্বিক উষ্ণতা, অক্সিজেনের মাত্রা হ্রাস ও অম্লতা বৃদ্ধির প্রভাবে পৃথিবীর সব মহাসাগর পূর্বধারণার চেয়ে অনেক বেশি ঝুঁকির মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক এক গবেষণার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য স্টেট অব ওশেনের (আইপিএসও) বিজ্ঞানীদের পর্যালোচনা অনুযায়ী, মহাসাগরগুলোর সামনে নানা ধরনের হুমকি থাকলেও সেগুলোর গুরুত্ব আশঙ্কাজনকভাবে খাটো করে দেখা হয়েছে। বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারকেরা এ ব্যাপারে যথার্থ পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। এতে বিভিন্ন সামুদ্রিক প্রাণী অস্তিত্বের সংকটে পড়বে।
আইপিএসও এবং প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) যৌথ প্রতিবেদনে বলা হয়, কার্বন নির্গমনের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে জলবায়ুতে নজিরবিহীন পরিবর্তন ঘটার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক সার মহাসাগরে প্রবাহিত হওয়ার ফলে সেখানে ‘মৃত অঞ্চল’ তৈরি হয়েছে। প্রাণীবৈচিত্র্যের জন্য এটি একটি বড় হুমকি। এসব কারণে মহাসাগরের উৎপাদনশীলতা ও সক্রিয়তা দুটিই বিপন্ন হচ্ছে। এ ধরনের পরিবর্তনের নেতিবাচক প্রভাব সারা পৃথিবীতে ইতিমধ্যে পড়তে শুরু করেছে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালেক্স রজার বলেন, প্রবাল দ্বীপ ও আশপাশের এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির প্রাণীর কঙ্কালের গঠন উপাদান ক্যালসিয়াম কার্বনেট হুমকির মুখে পড়েছে অম্লতা বৃদ্ধির কারণে। আর তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিই প্রবালসমূহের বিপন্নতার জন্য যথেষ্ট। রয়টার্স ও বিবিসি।প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes