Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

টনির ভাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবের কুলখানি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: February 18, 2019 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুপ্রিম কোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান নজিবের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর রাজধানীর জিগাতলা তিন মাজার মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ্যাডঃ মুরাদ রেজা, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এ্যাডঃ মমতাজ ফকিরতন, ব্যারিষ্টার রুহুল মেহন, ব্যারিষ্টার রুহুল আমিন (সিঃ সহ-সভাপতি) সুপ্রীম কোর্ট বার, এ্যাডঃ তানভীর, এ্যাডঃ ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল সেম সিরাজ, ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল আসিক মোমেন, ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, এ্যাসিসটে্ট এ্যাটর্নি জেনারেল মাহমুদুল করিম খলিলুর রহমান, এ্যাডঃ মাহাবুবুর রহমান, এ্যাডঃ কায়ুম মোল্লা, সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান, হাজারিবাগ আওয়ামী লীগের  সভাপতি ইলিয়াস আহমেদ বাবুল, হাজারিবাগ আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল আহমেদ, হাজারিবাগ আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়সাল ওয়াহিদ রহমান (ছোটন), ১৪ নং ওয়ার্ড হাজারিবাগ আওয়ামী লীগের সভাপতি দিল জাহান ভূইয়া, ১৪ নং ওয়ার্ড হাজারিবাগ আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির  হোসেন খোকন, মরহুমের ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান টনিসহ আইজীবী ও রাজনীতিক অনেকে নতা কর্মী সহ তার বহুশুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মৃত্যুবরণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। পরদিন দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নজিবুর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নজিবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৭ সালে আইন পেশায় যোগদান করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV