টর্নেডোয় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ ৫শ’ কোটি ডলার
ডেস্ক : যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে অন্তত ৭৬টি টর্নেডো আঘাত হেনেছে এবং এতে পাঁচশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। একিক্যাট নামে আন্তর্জাতিক একটি সংগঠন এ তথ্য দিয়েছে। সংগঠনটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে থাকে। সংগঠনটি জানিয়েছে, গত সপ্তাহে বয়ে যাওয়া টর্নেডোগুলোর মধ্যে ওকলাহোমার টর্নোডো ছিল সবচেয়ে ভয়াবহ এবং ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক বেশি। ওকলাহোমার টর্নেডোয় ৯১ জন নিহত ও পাঁচশ’র বেশি মানুষ আহত হয়েছে। টর্নেডোর পরে বলা হয়েছে, জাপানের হিরোশিমা শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যে অ্যাটোম বোমা ফেলেছিল তার চেয়ে আট গুণ বেশি শক্তিশালী ছিল এটি। ওকলাহোমা টর্নেডোর পর কোনো কোনো সাংবাদিক বলেছেন, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বেশি যে, মানুষের পালানোর বা আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা ছিল না। এ টর্নেডোকে বলা হচ্ছে য্ক্তুরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টর্নেডো এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত তিনশ’ কোটি ডলার। তবে, কেউ কেউ বলছেন, টর্নেডো পরবর্তী সার্বিক মূল্যায়নের পর এ ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। সূত্র : ইন্টারনেট।ইনকিলাব
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes