টর্নেডোয় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, নিহত ৯১
অনলাইন ডেস্ক: ভয়াবহ টর্নেডোয় আঘাতে যুক্তরাষ্ট্রের ওকলাহামা শহরের মুর এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত ২০ শিশুসহ ৯১ জনের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে । বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার বিকালে ঘণ্টায় ৩২১ কিলোমিটার বেগে এ টর্নেডো ওকলাহোমা শহরের মুর এলাকায় আঘাত হানে। প্রায় ৪৫ মিনিট ধরে প্রলয়ঙ্করী এ ঝড়ের তাণ্ডব চলে। এতে দুটি স্কুল ও একটি হাসপাতালসহ বহু ঘরবাড়ি, গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহু ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। প্রবল ঘূর্ণি বাতাস গাড়ি উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য গাড়ির ওপর। একটি বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। মুরের বিভিন্ন হাসপাতালে অন্তত ১২০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের ৭০ জনই শিশু। ঝড়ের পরপরই ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে আছে প্রায় পুরো এলাকা। কর্মকর্তারা বলছেন, এর মধ্যেও সারা রাত উদ্ধার অভিযান চলবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টর্নেডোয় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। টর্নেডো আক্রান্ত এলাকাগুলোতে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা ও যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’