Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

‘টাইটানিক’ ডুবেছিল ক্যাপ্টেনের ভুলেই

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: September 22, 2010 | 11:36 PM

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: প্রায় একশ’ বছর আগে, ১৯১২ সালের ২১ সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী জাহাজ টাইটানিক। হিমশৈলের আঘাতে ওই জাহাজডুবিতে সহস্রাধিক মানুষের সলিলসমাধি ঘটেছিল। আর সেই বিয়োগান্ত দুর্ঘটনা নিয়ে লেখা ‘গুড অ্যাজ গোল্ড’ নামে নতুন বইতে বলা হয়েছে, সেদিন ক্যাপ্টেনের ভুলেই মর্মান্তিক খেসারত গুনতে হয়েছিল। খবর দ্য টেলিগ্রাফ ও রয়টার্স লাইফ অনলাইনের।
বইটির লেখক এবং টাইটানিকের সেকেন্ড অফিসার চার্লস লাইটোলারের নাতনি লুসি প্যাটেন বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, একশ’ বছর আগের জাহাজডুবির প্রকৃত ঘটনা তার নানা জানলেও বিরূপ সমালোচনার আশঙ্কায় তা ব্যক্ত করেননি। শুধু তার স্ত্রীকেই বলে গেছেন। লুসি জানান, তার জন্মের আগেই নানা মারা যান এবং তিনি নানীর কাছ থেকে টাইটানিকডুবির আদ্যোপান্ত ঘটনা শুনেছেন। তার নানা পেছনের দিকে থাকায় হিমশৈলের সঙ্গে জাহাজের সংঘর্ষ প্রত্যক্ষ করেননি, তবে পরিত্যক্ত ঘোষণার আগে জাহাজের কর্মকর্তাদের চূড়ান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। লাইটোলার বলে গেছেন, হিমশৈলের সঙ্গে সংঘর্ষ সহজেই এড়ানো যেত। কিন্তু সময়মতো জাহাজের গতিপথ পরিবর্তন করতে না পারায় সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। জাহাজ চালনার দায়িত্বে থাকা ক্যাপ্টেন আশঙ্কাগ্রস্ত হয়ে পড়লে তার ভুল নির্দেশের কারণেই সেটা ঘটেছিল। প্যাটেনের নানা আরও জানিয়ে গেছেন, মারাত্মক ভুল সেটাই ছিল না। সংঘর্ষের পর জাহাজ থামানো হয়নি। সংঘর্ষের পর জাহাজ স্থির দাঁড়িয়ে থাকলে উদ্ধার জাহাজ আসা পর্যন্ত, তা ভাসমান থাকত এবং অত প্রাণহানিও ঘটত না। লুসি প্যাটেনের নানা ছিলেন টাইটানিক জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।
তিনি জাহাজের লাইফবোট বহরের দায়িত্বে ছিলেন এবং সংঘর্ষের সময় পোর্ট সাইড বা পেছনের দিকে অবস্থান করছিলেন। পরবর্তীকালেও তিনি তার নাবিক জীবন অব্যাহত রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ছোট সমুদ্রগামী জাহাজের কাপ্তান হিসেবে ডানক্রিক সমুদ্রসৈকতে ব্রিটিশ সেনাদের উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। লুসি প্যাটেন বলেন, টাইটানিকডুবির প্রকৃত ঘটনা তুলে ধরতেই ‘গুড অ্যাজ গোল্ড’ উপন্যাসটি লিখেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV