টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ২০১২ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পার্সন অব দ্য ইয়ার’ হিসেবে মনোনীত হয়েছেন পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয়বারের মতো এই বিরল সম্মানে ভূষিত হলেন যুক্তরাষ্ট্রের এই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম সাময়িকী জানিয়েছে, আমেরিকা এখন ব্যাপক সাংস্কৃতিক ও জনবিন্যাস (ডেমোগ্রাফিক) সংক্রান্ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং ‘ওবামা এই নতুন আমেরিকার প্রতীক ও কোনো কোনো ক্ষেত্রে স্থপতি।’ টাইম জানিয়েছে, প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের পর ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি পরপর দু’বার ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১৯৪০ সালের পর তিনি প্রথমবারের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন যখন দেশে বেকারত্বের হার ছিল ৭ শতাংশের বেশি। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করার পর টাইম তাকে পার্সন অব দ্য ইয়ার খেতাবে ভূষিত করেছিল। এক বিবৃতিতে টাইম জানায়, ২০১২ সালে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, দুর্বলতাকে সুযোগে পরিণত করেছেন এবং তীব্র বৈরিতার মধ্যেও তিনি অধিকতর যোগ্য সম্মিলন ঘটিয়েছেন। পাকিস্তানের কিশোরী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই ও মিসরের প্রথম নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নামও ছিল এই তালিকায়। সূত্র : এএফপি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests