Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: December 12, 2020 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চলতি বছরে মার্কিন সাময়িকী টাইমের ‘সেরা ব্যক্তিত্ব’ হয়েছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে বিজয়ী হওয়ায় তাদের মনোনীত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

নিজেদের পছন্দের ব্যাখ্যায় টাইম জানিয়েছে, আমেরিকার ইতিহাসে পরিবর্তন আনায়, বিভাজনের উন্মক্ততার চেয়ে সহানুভূতির শক্তি যে বড়, তা প্রদর্শন করায়, শোকসন্তপ্ত বিশ্বকে নিরাময়ের রূপকল্পের কথা জানানোয় তাদেরকে এবারের সেরা ব্যক্তিত্ব হিসেবে বাছাই করা হয়েছে।

চূড়ান্ত পর্যায়ের আরও তিনজনকে সামনে রেখে এই ডেমোক্র্যাটিক জুটিকে সেরা ব্যক্তিত্ব ঘোষণা করা হয়েছে। তারা হলেন, সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা, বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি, বর্ণবাদবিরোধী আন্দোলন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৭৮ বছর বয়সী বাইডেন ও ৫৬ বছর বছর বয়সী হ্যারিসের ছবি প্রচ্ছদ করে টাইমের উপশিরোনাম দেয়া হয়েছে, ‘আমেরিকার ইতিহাসে পরিবর্তন’।

প্রকাশনাটি বলছে, তারা দুজনে মিলে আমেরিকাকে সারিয়ে তোলার ও নবায়নের স্বপ্ন দেখিয়েছেন। তারা যা বলেছেন, আমেরিকানরা তা গ্রহণ করেছে।

চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন বাইডেন। ধনকুবের আবাসন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট।

প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর চেয়ে ৭০ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন। যদিও ট্রাম্প এখনো তার পরাজয় স্বীকার না করে নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও কারচুপির অভিযোগ করে আসছে।

একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে পরাজিত করায় বাইডেনের প্রশংসা করেছে টাইম। সাময়িকীটি লিখেছে, শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে দলের বিবর্ণ হয়ে যাওয়া শক্তি ফিরিয়ে এনেছেন বাইডেন ও হ্যারিস।

‘বৈচিত্র্যের বিকশিত হতে যাওয়া ভিত্তি, শহুরে তরুণ ভোটারদের আরও জোরদার করেছেন। কলেজ স্নাতক ও নারীসহ ক্ষুব্ধ শহরতলির বাসিন্দাদের তিনি উদ্দীপিত করছেন।’

১৯২৭ সাল থেকে প্রতি বছর সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে আসছে টাইম সাময়িকী। আর সেরা ব্যক্তিত্ব নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস।

পারসন অব দ্য ইয়ার ঘোষণার পাশাপাশি টাইম টুইটারে চলতি বছরের বেশকিছু গুরুত্বপূর্ণ আন্দোলন, দাঙ্গা, কোভিড-১৯ এ ভয়াবহ প্রাণহানি ও আতঙ্কের কথা স্মরণ করিয়ে দিয়ে একটি ভিডিও-ও ছেড়েছে।

ভিডিওতে ধারাভাষ্যকারকে বলতে শোনা যাচ্ছে, ২০২০ সদয় বছর ছিল না। এই বছরটি দুর্বল ও অসুস্থদের শিকার করেছে। অসংখ্য জীবন আর বিশ্বাসের পরীক্ষা নিয়েছে। বছরটি পূর্ণ ছিল বিভক্তি আর তুমুল অরাজকতায়। … কিন্তু এটা এখনও সেই পৃথিবী যেখানে সাহস আছে, আছে সহমর্মিতা ও ভালোবাসা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ