টাইম টিভির জমকালো বর্ষপূর্তি উৎসব
নিউইয়র্ক : সময়ের কন্ঠস্বর বা ভয়েস অফ টাইম স্লোগান নিয়ে আমেরিকার বুকে প্রথম দি-ভাষিক একটি পূনাঙ্গ টেলিভিশন টাইম টেলিভিশন। কমিউনিটি আর মূল ধারার শীর্ষ শুভান্যুধ্যায়ীদের সম্মিলনে পালিত হয়েছে টাইম টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তির জমকালো উৎসব। উডহ্যাভেনে অবস্থিত উডহ্যাভেন ম্যানর’এ আয়োজিত এ অনুষ্ঠানে কিংবদন্তী শিল্পী সৈয়দ আব্দুল হাদি, আর বাংলাদেশের তরুন প্রজন্মের শীর্ষ শিল্পী শুভ্র দেবের গান ছাড়াও দেশীয় সংস্কৃতির অপূর্ব এক প্রদর্শনী উপভোগ করেন উপস্থিতরা। সবার সহযোগীতায় বাংলাদেশী কমিউনিটি আর যুক্তরাষ্ট্রের মূল ধারার সাথে সমন্বয়ের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে নেয়ার অঙ্গীকার করেন টাইম পরিবারের প্রত্যেকেই।
টাইম টিভির আনন্দঘন তৃতীয় বর্ষ পদাপর্নের আনুষ্ঠানিকতা শুরু হয়, সন্ধা সাড়ে ৭টার দিকে।
তার আগ থেকেই নিউইয়র্ক কিংবা পাশ্ববর্তী রাজ্যগুলো থেকে শুভানুধ্যায়ী আর দর্শকবৃন্দের উপস্থিতিতে ভরে যায় পাচ শতাধিক মানুষের একত্রে উৎসব উদযাপনের স্থল উডহ্যাভেন ম্যানর। প্রায় সাড়ে চার ঘন্টার পুরো এই আয়োজনে ছোট-বড় একাধিক শিল্পীর গান আর নৃত্য পরিবেশনা।
কমিউনিটির পরিচিত মুখ আর টাইম টিভির পথচলার সহযোদ্ধারা অনুষ্ঠান মঞ্চে এসে বা বাইরে তাদের অনুভুতি প্রকাশে এই টেলিভিশনকে আরো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শুরুর দিকে টাইম পরিবারের সদস্যরা একে একে মঞ্চে একত্রিত হয়েও দেশ হিসেবে আমেরিকা আর জন্মভুমি হিসেবে বাংলাদেশের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
তবে এই সকল আয়োজনের মধ্যমনি হয়ে উঠে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদির কন্ঠের পরিবেশনা। এভাবে সাড়ে চার ঘন্টার বেশি সময় ধরে চলে নিরবচ্ছিন্ন তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান আর নৈশভোজ। পুরো অনুষ্ঠান আর তার মাঝের সংবাদ, টাইম নিউজ, সরাসরি সম্প্রচার করা হয় টাইম টিভির পর্দায়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ