Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

টাইম টিভির বানিজ্যিক পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুর কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: April 28, 2021 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: টাইম টিভির বানিজ্যিক বিভাগের পরিচালক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরি সদস্য সৈয়দ ইলিয়াস খসরু এক বিবৃতিতে জানিয়েছেন, গত বছর মার্চ মাসে আমি কোভিডে আক্রান্ত হয়ে দীর্ঘদিনে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আল্লাহর অসীম রহমত এবং আপনাদের সকলের দোয়ার বরকতে আমি সুস্থ্য হয়ে বাসায় ফিরে আসি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার দুটো কিডনিই অচল হয়ে যায়। আমি সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করে কোন মতে জীবন্মৃত অবস্থায় বেঁচে ছিলাম।
কিন্তু মহান আল্লাহ পাক আমার উপর দয়াবান থাকায় আমার কনিষ্ঠ পুত্র সৈয়দ নাহিদ ইলিয়াসের কিডনি আমার সাথে প্রতিস্হাপনের উপযুক্ত হওয়ায় সে তার একটি কিডনি এই পবিত্র রমজান মাসে আমাকে উপহার দেয়।গত সপ্তাহে নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে আমার প্রাণপ্রিয় সন্তানের দেয়া একটি কিডনি আমার শরীরে সফলভাবে প্রতিস্হাপিত হয়। বর্তমানে আমি হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় অবস্হান করছি। ডাক্তাররা বলেছেন, অচিরেই আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।
আমি মনে প্রাণে বিশ্বাস করি ডাক্তার একজন ওসিলা মাত্র। মহান আল্লাহ পাকের অসীম রহমত এবং আপনাদের সকলের দোয়া আমাকে একটা অনিশ্চিত জীবন থেকে স্বাভাবিক জীবনের পথে ফিরিয়ে এনেছে।
আমার এই নতুন জীবনের যাত্রা পথে আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমি, আমার পরিবার পরিজন, আমার বন্ধুশুভানুধ্যায়ী এবং টাইম টিভি ও বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের এই আকাশ ছোঁয়া ঋণ আমার পক্ষে কোনদিন শোধ করার নয়। শুধু বিনীতভাবে আরজ রাখছি আপনারা যেন আগামীতেও আমাকে আপনাদের দোয়ায় রাখেন যেন আল্লাহ পাক আমার শরীরটা সুস্থ্য রাখেন এবং তিনি যেন আমাকে আমার কমিউনিটি এবং বন্ধু পরিজন, শুভানধ্যায়ী সকলকে আরো বেশী করে খেদমত করার সুযোগ দান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV