টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেনটার দিমার মাতার ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক এর টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেনটার এবং বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার দিমা নেফারতিতির মাতা মমতাজ শিরিন বাংলাদেশ সময় ১৭ আগষ্ট শুক্রবার বাদ মাগরিব রংপুরে নিজবাস ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি দীর্ঘদিন ধরে আলঝেইমারস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, দুইপ্ত্রু, জামাতা, পুত্রবধু, তিন নাতি নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশ এবং প্রবাসের সকল আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন দিমা নেফারতিতির পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুরের ধাপ চারতলা মসজিদে নামাযে জানাজা শেষে মরহুমাকে রংপুরের ঐতিহ্যবাহী মুনসিপাড়া কবরস্থানে তার প্রয়াত স্বামী বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মরহুম আনিছুর রহমানের কবরের পাশে শনিবার ১৮ আগষ্ট বাদজোহর দাফন করা হয়।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity