Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: September 22, 2011 | 1:22 AM

অর্থনৈতিক রিপোর্টার: টাকার বিপরীতে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। মুদ্রাবাজারে ডলারের দামের যে নিম্নগতি শুরু হয়েছিল, তা এখন উল্টো রূপ নিচ্ছে। অন্যদিকে দি হিন্দু বিজনেস অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ভারতে ডলার ও স্বর্ণের দাম যেন প্রতিযোগিতামূলকভাবেই বাড়ছে। গত বৃহস্পতিবারও এক দফা ডলারের দাম বেড়েছে। এখন প্রতি ডলারের বিপরীতে ৪৬.৩০ রুপি দিতে হবে। ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জে দীর্ঘদিন ডলারের দাম ৪৬.১৫ রুপি থেকে ৪৬.১৭ রুপিতে স্থিতিশীল ছিল। মুদ্রাবাজারে ডলারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে হজ মওসুমকে সামনে রেখে ডলারের ক্রেতা বৃদ্ধি এবং আমদানির পরিমাণ বেড়ে যাওয়াকে কারণ হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০০৯-১০ অর্থবছরের ৩০ জুলাইয়ে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ছিল ৬৯ টাকা ৬ পয়সা। আর ২০১০-১১ অর্থবছরের একই দিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দাঁড়িয়েছিল ৬৯ টাকা ৪২ পয়সা। আর চলতি অর্থবছরের ৩০শে জুলাই প্রতি ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেড়ে দাঁড়ায় ৭৪ টাকা ৭৫ পয়সা। গত ১৮ই আগস্ট বিনিময় হার ছিল ৭৪ টাকা ৭০ পয়সা। তবে ২৯শে আগস্ট এর দাম কমে দাঁড়ায় ৭৩ টাকা ৮৮ পয়সা। ৪ঠা সেপ্টেম্বর ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৭৪ টাকা ২০ পয়সা। ১৫ই সেপ্টেম্বর তা আরেক দফা বেড়ে ৭৪ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৮ দশমিক ৭০ শতাংশ বেশি। এদিকে জুনে আমদানি করা হয়েছে ২৯ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। আগের অর্থবছরে একই সময়ের তুলনায় যা ৩২ দশমিক ২৮ শতাংশ বেশি। এ বছরের জুনে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি ৮৯ লাখ ডলার। মে মাসে যা ছিল ৯৯ কোটি ৮৪ লাখ ডলার। আর আগস্টে রেমিট্যান্স আসে ১০৭ কোটি ৮১ লাখ ডলার। তবে ১ থেকে ৯ই সেপ্টেম্বর পাঠানো রেমিট্যান্স দাঁড়ায় ২৬ কোটি ডলার। আগের মাসের তুলনায় এ মাসে রেমিট্যান্স কম আসবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। অক্টোবরে হজ মওসুম শুরু হচ্ছে- এ কারণে অনেকে ডলার কিনে রাখছেন। এছাড়া, আমদানির পরিমাণও বেড়ে গেছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন না। মোটকথা প্রবৃদ্ধি কম হচ্ছে। এ কারণে ডলারের দাম বাড়া শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়টির দিকে নজর দেয়া উচিত বলে মনে করেন তিনি।  বিশ্ববাজারে ডলারের দাম যখন কমতির দিকে ছিল, বাংলাদেশে তখন উঠতির দিকে। বাংলাদেশের ব্যবসায়ীদেরও এ কারণে বৈদেশিক পণ্যের মূল্য পরিশোধে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছিল। ফলে বেড়ে গিয়েছিল পণ্যমূল্য। সে সময় বাংলাদেশ ব্যাংক বারবার বলেছিল, বাণিজ্য ঘাটতির কারণেই ডলারের দাম বাড়ছে। বর্তমানে আবারও বিশ্ববাজারে ডলারের দাম কমতে শুরু করেছে। অথচ এখানে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV