Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

টাচ স্ক্রিন হাতঘড়ি আনবে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: April 15, 2013 | 9:30 AM

অনলাইন ডেস্ক : টাচ স্ক্রিন সুবিধার বিশেষ ধরনের স্মার্ট হাতঘড়ি তৈরি করছে মাইক্রোসফট। এ হাতঘড়িতে বিভিন্ন ধরনের উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। মাইক্রোসফট ছাড়াও স্মার্ট হাতঘড়ি তৈরিতে কাজ করছে অ্যাপল, স্যামসাংয়ের মত ১২ টিরও বেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মাইক্রোসফটের জন্য হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বরাতে  ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্মার্ট ওয়াচ তৈরির লক্ষে হার্ডওয়্যার প্রোটোটাইপ সংগ্রহ করা শুরু করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট কর্তৃপক্ষ দেড় ইঞ্চি মাপের ডিসপ্লের চাহিদাপত্র সরবরাহ করেছে হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে। অবশ্য স্মার্ট ওয়াচ তৈরি প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি। বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্ট ওয়াচ তৈরিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে মাইক্রোসফট। ২০০২ সালেও এ ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছিল। পরে কম্পিউটার ব্যবসায় জোর দেওয়ার কারণে সেটি বন্ধ হয়ে যায়। বর্তমানে মাইক্রোসফট কর্তৃপক্ষ সফটওয়্যারের পাশাপাশি প্রযুক্তিপণ্য তৈরিতেও কাজ করছে। ২০১২ সালের অক্টোবর মাসে উইন্ডোজ সফটওয়্যারের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ নির্ভর ‘সারফেস’ ব্যান্ডের ট্যাবলেট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষকেরা ধারণা করছেন, শিগগিরই হয়তো ৭ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনবে মাইক্রোসফট। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বাজারে কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। একদিকে কম্পিউটার বিক্রি কমছে আর অন্যদিকে, ছোটো আকারের প্রযুক্তিপণ্য ও পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট ভবিষ্যতের কথা মাথায় রেখেই ছোট আকারের প্রযুক্তি পণ্য ও পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে আসার পরিকল্পনা করেছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV