টিকায় ডেঙ্গু নির্মূল চান বিজ্ঞানীরা
ফ্রান্সের ওষুধ তৈরি কোম্পানি সানোফি এসএ অনেক দিন ধরেই ডেঙ্গুর টিকা আবিষ্কারের জন্য কাজ করে আসছে। সম্প্রতি থাইল্যান্ডে তাদের এই টিকার পরীক্ষা বেশ সফলতা এনেছে। ২৫ জুলাই তারা জানিয়েছে, তাদের প্রস্তুতকৃত টিকা ডেঙ্গুর চার ধরনের ভাইরাসের মধ্যে তিনটির বিরুদ্ধেই কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সানোফি থাইল্যান্ডের চার হাজার শিশুকে এই টিকা দিয়েছিল— যাদের বয়স ছিল ৪ থেকে ১১ বছর। এই পরীক্ষা চালানোর সময় তারা খেয়াল করে, এই টিকা ডেঙ্গুর চারটি ভাইরাসের মধ্যে তিনটির বিরুদ্ধেই বেশ কাজে দিচ্ছে। ডেঙ্গুর চার ধরনের ভাইরাস রয়েছে। সানোফির কর্মকর্তারা এখন আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ফরাসি এই কোম্পানি গত কয়েক বছরে এই টিকা আবিষ্কারের জন্য ৩৫ কোটি ইউরো বিনিয়োগ করেছে। কেবল থাইল্যান্ড নয়, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশেই সানোফি ডেঙ্গু প্রতিরোধের গবেষণা চালিয়ে যাচ্ছে। নতুন এই টিকাটি বাজারে আসতে অবশ্য সময় লাগবে আরও তিন বছর। সানোফি ছাড়া আরও একাধিক কোম্পানি ডেঙ্গুর টিকা আবিষ্কারের জন্য কাজ করছে; তবে তাদের চেয়ে এগিয়ে গেল এই ফরাসি কোম্পানিটি। নতুন এ খবরটি স্বাভাবিকভাবেই রোগী এবং চিকিত্সকদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। এতে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই আরও জোরদার হলো। বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের জন্য এই ডেঙ্গু একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ায় এর প্রকোপ অনেক বেশি দেখা যায়। এডিস মশার কাছ থেকে ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে পড়ে। প্রতি বছর এডিস মশার কামড় থেকে ডেঙ্গু রোগে অনেকের মৃত্যু ঘটছে। গত বছর ইউরোপীয় ইউনিয়ন ৬০ লাখ ইউরোর একটি তহবিল ডেঙ্গুর গবেষণার জন্য অনুদান দিয়েছিল। চিকিত্সা নয়, বিজ্ঞানীরা টিকা আবিষ্কারের মাধ্যমে ডেঙ্গুকে একেবারে নির্মূল করতে চান। আর সানোফির নতুন টিকা আবিষ্কার এখন সে সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests