টিনএজে ঘুমের পরিধি বাড়ালে ডায়াবেটিসের ঝুঁকি কমবে
ডেস্ক: নতুন এক গবেষণায় বলা হচ্ছে, টিনএজ বয়সের কিশোর-কিশোরীদের ঘুমের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। এ বয়সে ঘুমের সময়টা একটু বাড়ালে, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে বলে মনে করছেন ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকরা। হাইস্কুলের ২৪৫ শিক্ষার্থীর ওপর গবেষণাটি পরিচালিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের পরিধিটা বাড়াতে পারলে, তা তাদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাকে উন্নততর করবে ও একই সঙ্গে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া সমূহ ঝুঁকি থেকেও রক্ষা করবে। গবেষণাপত্রটির প্রধান লেখক ক্যারেন ম্যাথিউস বলেন, যে টিন-এজের ছেলেমেয়েরা সাধারণভাবে রাতে ৬ ঘণ্টা ঘুমায়, তারা যদি আর ১ ঘণ্টা বাড়াতে পারে, তা তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ৯ শতাংশ বাড়িয়ে দেবে। ৬ ঘণ্টা থেকে ৭ ঘণ্টায় উন্নীত করে গবেষকরা সকালে খালি পেটে তাদের রক্ত পরীক্ষা করে দেখলেন তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ইতিবাচক মাত্রায় পরিবর্তিত হয়েছে। কিছুদিনের মধ্যেই গবেষণার ফলাফলটি স্লিপ জার্নালে প্রকাশিত হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests