টিভিতেই চলবে ইন্টারনেট, টুইটার, ফেসবুক, গেমস এবং ভিডিও

ডেস্ক: অসাধারণ সব সুবিধা দিতে ইউরোপের বাজারে চালু হচ্ছে গুগল টিভি। এর মধ্যে রয়েছে- এটি একটি ডিভাইস মাত্র। এর দাম ২০০ পাউন্ড। ইউরোপে আগামী ১৬ই জুলাই থেকে বিক্রি শুরু হবে। এতে যেসব সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো- এটি ব্যবহার করে যে টিভিতে আপনি কোন টেলিভিশন চ্যানেল দেখতে চান তা দেখতে পারবেন। একই টিভিতে আপনি এই ডিভাইসের সাহায্যে ইন্টারনেট চালাতে পারবেন। পারবেন গেমস খেলতে এবং ভিডিও দেখতে। একটি ডিভাইস ব্যবহার করে এতগুলো সুবিধার একবারে- ভাবুন তো ব্যাপারটা নিয়ে একটু! ইউরোপের বাজারে বিখ্যাত টেলিভিশন নির্মাণকারী প্রতিষ্ঠান সনি বা অ্যাপলের টিভি বক্সের সঙ্গে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়বে এ ডিভাইস বা টিভি। এ টিভির ভিত্তি হলো কোম্পানির অ্যান্ড্রয়েড সফটওয়্যার। এর সাহায্যে ডিভাইসটি বা এর প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে যখন আপনি একটি টেলিভিশনের স্ক্রিনে কোন টেলিভিশন প্রোগ্রাম দেখবেন ঠিক একই সময়ে আপনি তাতে টুইটার বা ফেসবুকের মতো জনপ্রিয় ইন্টারনেট ওয়েবসাইটগুলো চালাতে পারবেন। গুগলের বিশ্বব্যাপী টিভি বিষয়ক কর্মসূচির প্রধান সুবীর কোঠারি বলেছেন, ইউরোপে এই যাত্রার মাধ্যমে তাদের দীর্ঘদিনের যাত্রা শুরু হচ্ছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests