Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

টিভি থেকে সাবধান!

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: July 21, 2013 | 4:03 AM

টিভি থেকে সাবধান!শিরোনাম পড়ে কী সংশয়ে পড়ে গেছেন? ভাবছেন টিভির মতো একটি নির্দোষ বিনোদন মাধ্যম আবার হঠাত্ কার কী ক্ষতি করল? এখানে ক্ষতিটা হয়তো কমবেশি অনেকেরই অনেক রকম—কারও সময়ের আবার কারও স্বাস্থ্যের। তবে অন্য অনেকের চাইতে শিশুদের ক্ষতিটা একটু বেশিই। আর তাই যেসব শিশু দিনে দুই ঘণ্টার বেশি টিভি দেখে মূলত তাদের জন্যই শিরোনামের এই সতর্ক বার্তাটি উচ্চারণ করেছেন কানাডার মন্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্ট জাস্টিন মাদার অ্যান্ড চাইল্ড ইউনিভার্সিটি হাসপাতালের একদল গবেষক। তাদের মতে বর্তমানে শিশুদের স্বাস্থ্যহূাস, ক্ষুধামন্দা বা খাদ্যে অনীহার মতো রোগগুলোর পেছনে প্রায়শই অতিরিক্ত টিভি দেখার ভূমিকা খুঁজে পেয়েছেন তারা। গবেষকরা বলেন, শিশুদের বিশেষ করে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ক্ষেত্রে টিভি দেখার এই বিষয়টি ক্রমেই বাড়তে থাকে এবং এ সময়ে তারা একটু একটু করে আরও বেশি মাত্রায় টিভির প্রতি আসক্ত হয়ে পড়ে। আর এই আসক্তির একটি বড় প্রভাব পড়ে শিশুদের মাংসপেশির গঠনে। যাদের বয়স চার এর কম এবং যারা দৈনিক দুই ঘন্টার বেশি সময় টিভি দেখে সেইসব শিশুর ক্ষেত্রে ভবিষ্যতে মাংসপেশির নানা দুর্বলতা দেখা দেয় এবং এটি নতুন করে শরীরে কার্যকর পেশি গড়ে ওঠার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে। আর এ কারণেই প্রায় দেড় হাজার কমবয়সী রোগীর রোগতথ্য বিশ্লেষণ করে এই গবেষকরা দুই ঘণ্টার বেশি সময় টিভি দেখার বিষয়ে শিশুদের অভিভাবকদের সতর্ক করে দিয়েছেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV