টুইটারে ফলোয়ার কমায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে অ্যাকাউন্টে ফলোয়ার কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প শরণাপন্ন হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসি’র। নিজের ফলোয়ার কমে যাওয়ার বিষয়ে ট্রাম্প সরাসরি অভিযোগ জানিয়েছেন তার কাছে। ফলোয়ার কমা নিয়ে হোয়াইট হাউসে বৈঠক করেন তিনি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সংবাদমাধ্যম ও বিরোধীপক্ষকে প্রায়ই ব্যক্তিগতভাবে আক্রমণে নিজের টুইটার অ্যাকাউন্টকেই হাতিয়ার করে নিয়েছেন ট্রাম্প। এমনকি এটি ছাড়া নির্বাচনে জয়ীও হতে পারতেন না বলেও প্রচলিত রয়েছে। তবে হুট করেই তার ফলোয়ার কেন কমে যাচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবারের বৈঠকে টুইটারের প্রধান নির্বাহীর কাছে নিজের ফলোয়ার কমে যাওয়ার কারণ জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।
টুইটে ট্রাম্প লিখেছেন, বিকেলে হোয়াইট হাউসে টুইটারের জ্যাক ডোরসি’র সঙ্গে চমৎকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাদের প্ল্যাটফর্ম সংক্রান্ত নানা বিষয়ে কথা হয়েছে। সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়া নিয়েও কথা হয়েছে।
এ পোস্টের সঙ্গে জ্যাক ডোরসি’র সঙ্গে বৈঠকের একটি ছবিও যুক্ত করে দেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে জ্যাক ডোরসি’র এটিই প্রথম বৈঠক। তবে টুইটের উত্তরে তিনি লিখেছেন, ‘সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা টুইটারকে আরও সমৃদ্ধ করতে চাই।’
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠক জ্যাক ডোরসি ট্রাম্পকে তার ফলোয়ার কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, বিভ্রান্তিকর তথ্য ও স্প্যাম ছড়ায় এমন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এতে করে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট কমে গেছে। ফলে অনেক বিখ্যাত ব্যক্তিদেরও ফলোয়ার কমে গেছে। এমনটি জ্যাক ডোরসি’র নিজেরও ফলোয়ার কমেছে।
কিহোল নামের একটি সোশ্যাল মিডিয়া ডাটা ফার্মের তথ্য বলছে, ২০১৮ সালের জুলাইয়ে শুধু এক মাসেই ট্রাম্পের ফলোয়ার কমেছে দুই লাখ চার হাজার। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত সন্দেহভাজন অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। amadershomoy
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’