Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

টুইটারে ব্লক দিলেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা!

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: May 23, 2018 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাউকে ব্লক দিলেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে  একটি জেলা আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার নিউইয়র্কের একজন বিচারপতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। @realDonaldTrump নামে ব্যবহৃত আইডিটি ট্রাম্প নিজে ব্যবহার করলেও এটি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় বরং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট বলে জানিয়েছে আদালত।

আদালত এক নির্দেশনায় জানায়, যেহেতু এটি একটি উন্মুক্ত জায়গা এবং জনগণ স্বাধীনভাবে তাদের কথা জানাতে পারে তাই এটিতে কোন মানুষকে ব্লক বা নিষেধাজ্ঞা দেয়া যাবেনা। এটি অফিসের বাইরে জনগণের যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় ব্লক দেয়া প্রথম সংশোধন অধিকারের লঙ্ঘন।

দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ড প্রতিষ্ঠান’ ট্রাম্পের বিরুদ্ধে অন্তত সাতজন ব্যক্তিকে টুইটারে ব্লক দেয়ার অভিযোগ সংবলিত একটি মামলা দায়ের করে। অন্তত সাতজন সাধারণ মানুষকে ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে ব্লক দিয়েছেন বলে আদালতে অভিযোগ করা হয়। পরে আদালত তা শুনানি করে এমন একটি নির্দেশনা জারি করেছে।

প্রেসিডেন্টের বিরুদ্ধে দেয়া ৭৫পৃষ্ঠার আদেশে জেলা জজ নাওমি রেইস বাচওয়াল্ড লেখেন, ট্রাম্পের আইডিটি একটি অফিসিয়াল রাজনৈতিক চ্যানেল যেখানে মানুষ তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। অ্যাকাউন্টটি শুধু প্রেসিডেন্ট তার প্রেসিডেন্সিয়াল কাজেই ব্যবহার করবেন। এখান থেকে তিনি নির্দেশনা দিচ্ছেন তাই একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এটি সম্পূর্ণ আলাদা। দ্য গার্ডিয়ান/আমাদেরসময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ