টুইন টাওয়ারে হামলাকারী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন এলাকায় কোনো এক বিধ্বস্ত বিমানের একটি ল্যান্ডিং গিয়ারের খণ্ডাংশ পাওয়া গেছে। গিয়ারটি নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলায় ব্যবহৃত বিমানের ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। লোয়ার ম্যানহাটনের দুটি ভবনের মাঝে আটকে থাকা অবস্থায় গিয়ারের অংশটি পাওয়া গেছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। নিউইয়র্ক শহর পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, ‘ম্যানহাটনের বাণিজ্যিক এলাকার ৫০ মারি স্ট্রিট ও ৫১ পার্ক প্যালেসের মাঝের সঙ্কীর্ণ জায়গায় গিয়ারের অংশটি আবিষ্কৃত হয়। এতে বোয়িংয়ের শনাক্তকরণ নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছে।’ ব্রাউন জানান, এক নির্মাণকর্মী বুধবার পার্ক প্যালেস ভবনের পেছনের অংশ পরিদর্শন করার সময় গিয়ারের খণ্ডিত অংশটি দেখতে পান। মাটি থেকে এক তলা পরিমাণ উঁচুতে অংশটি আটকে ছিল। পার্ক প্যালেস ভবনটি বিধ্বস্ত টুইন টাওয়ারের গ্রাউন্ড জিরো এলাকা থেকে দুটি ব্লক পরে অবস্থিত। দুটি ভবনের মাঝের এ অংশটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাউন। গিয়ারের খণ্ডিতাংশটিকে অপরাধ স্মারক হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের দুটি টাওয়ারে পরপর দুটি যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় আত্মঘাতী সন্ত্রাসীরা। এতে বিশ্বের অন্যতম উঁচু ওই ভবন দুটি ধসে পড়ে এবং প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। টুইন টাওয়ার হামলার পর প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও শহর কর্তৃপক্ষ এখনও ঘটনাস্থল ও আশপাশ থেকে ধ্বংসাবশেষ এবং মানুষের দেহাবশেষ খুঁজে পাচ্ছে।রয়টার্স/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK