Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

টেক্সাসের গির্জায় প্রার্থনার সময় গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: December 30, 2019 | 2:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি চার্চে সকালের প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে গির্জারই এক সশস্ত্র সদস্যের পাল্টা গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের এদিনের সকালের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল। এর মধ্যেই বন্দুকধারী চার্চের ভেতরে একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে দুই ব্যক্তিকে লক্ষ্য করে তার শটগান থেকে গুলি ছোঁড়েন। কাছাকাছি দাঁড়িয়ে থাকা চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র এক সদস্য পাল্টা গুলি করলে বন্দুকধারী পড়ে যায়।
তবে বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হোয়াইট সেটেলমেন্টের পুলিশ প্রধান জেপি বেভারিং বন্দুকধারীকে মোকাবেলায় গির্জায় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেছেন।

গির্জার কর্মকর্তা জ্যাক কামিংস নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘‘বন্দুকধারীর ‘রহস্যজনক আচরণ’ গির্জায় নিরাপত্তা দলের দৃষ্টি আকর্ষণ করেছিল। রোববার তারা অসংখ্য লোকের জীবন বাঁচিয়েছে, না হলে ব্যাপক হত্যাযজ্ঞ হতো।’’ উল্লেখ্য, চলতি বছর টেক্সাসে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অগাস্টে এল পাসোর ওয়ালমার্টের দোকানে গুলির ঘটনায় ২২ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। একই মাসে ওডেসা-মিডল্যান্ডে হামলার ঘটনায় আরও সাত জনের প্রাণ গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV