Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

টেক্সাসের জিম্মি ঘটনায় ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: January 17, 2022 | 7:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: টেক্সাসে সিনাগগে জিম্মিকারীকে মার্কিন কর্তৃপক্ষ ব্রিটিশ নাগরিক হিসেবে চিহ্নিত করেছে।
এদিকে ব্রিটিশ পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
শনিবার ছোট্ট শহর কলিভিলে জিম্মিকারীর মৃত্যুর মধ্যদিয়ে ১০ ঘন্টার জিম্মি নাটকের অবসান ঘটে। এফবিআই তাকে ৪৪ বছরের মালিক ফয়সাল আকরাম হিসেবে চিহ্নিত করে। সে একজন ব্রিটিশ নাগরিক।
এর কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটেনের সন্ত্রাস দমন পুলিশ দুই ব্যক্তিকে আটক এবং এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করছে।
তাদেরকে দক্ষিণ ম্যানচেস্টার থেকে আটক করা হয়। তারা পুলিশি হেফাজতে রয়েছে বলে গ্রেটার ম্যানচেষ্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।
উল্লেখ্য, কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে সাবাথের প্রার্থনার সময় ঘটনার সূত্রপাত হয়। ফেসবুকে চলা স্ট্রিমিংয়ের অডিওতে এক ব্যক্তিকে চেঁচিয়ে বলতে শোনা যায়, ‘আমার বোনকে ফোন দিন। আমি মরতে চলেছি।’ লোকটি আরো বলে, ‘আমেরিকার কোনো একটা সমস্যা হয়েছে।’ এর কিছুক্ষণ পরেই আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ডালাসের উপকণ্ঠের ওই সিনাগগের যাজকসহ চার ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল। ঘটনার অবসানের আগে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। উদ্ধারকারী দল সিনাগগের ভেতরে ঢুকতে সক্ষম হন। তবে ঠিক কীভাবে জিম্মিকারীর মৃত্যু হলো তা জানা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিম্মির ঘটনাটিকে ‘সন্ত্রাসী কাজ’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই হামলাকে ‘সন্ত্রাসবাদ এবং ইহুদিবিদ্বেষী’ কাজ বলে নিন্দা করেছেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী জিম্মিকারী আফিয়া সিদ্দীকির মুক্তি চেয়েছিলেন। আফিয়া পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ এবং বর্তমানে কারাবন্দি। তিনি যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদন্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যাচেষ্টার দায়ে তাকে ওই সাজা দেয়া হয়।
এদিকে এই জিম্মি ঘটনা ইহুদি সংগঠনগুলোর মধ্য উদ্বেগ তৈরি করেছে।
এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় ইহুদি বিদ্বেষ ও চরমপন্থার উত্থানের বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার করেন। বাসস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV