টেক্সাসে একদিনের প্রাকৃতিক দুর্যোগেই…: হৃদয়ে একটা অজানা আশংকার গুমট ভাব অনুভূত হচ্ছে!
সেলিনা রহমান, টেক্সাস : গত ত্রিশ বছরে যতটা ঠান্ডা জমেনি টেক্সাসে তার চাইতেও কম তাপমাত্রা চলছে এখন…। গত দুদিন ধরে ৭*ডিগ্রী ফারেনহাইট (ফিল লাইক -৮*ডিগ্রী ফারেনহাইট) চলছে…। টেক্সাসকে মানা হয় অতিরিক্ত গরমের স্টেট হিসেবে। যে কারনে এখানকার সিটিগুলো কখনও এক্সট্রিম কোল্ডের জন্য প্রস্তুত থাকে না। যেখানে প্রতি বছর এক দুই দিনের জন্য চিরিৎ চুরুৎ মিস্ট শাওয়ার হলেই সবকিছু বন্ধ হয়ে যায়। সেখানে দুদিন ভরে মন মতো স্নো স্ট্রোমে ৭-৮ ইঞ্চি বরফ জমলে আর তাপমাত্রা এতো নিচে নামলে কি অবস্থা হতে পারে সেটা বোধহয় আর বলতে হবেনা। কাল রাত থেকে বাসায় ইলেক্ট্রিসিটি আসে আর যায়। শেষ রাতে গেলো তো আর এলো না….। যারা জানেন না তাদের বলছি, এদেশে সাধারনত কারেন্ট নেই মানে অনেক কিছুই নেই। চুলা নেই, হিটার নেই, মাইক্রোওয়েভ নেই, ইন্টারনেট নেই….। বাসায় টেম্পারেচার এতোটাই কমে গেছে যে বয়স্ক ও বাচ্চাদের লাইফ থ্রেটনিংএর পর্যায়। এমতাবস্থায় ইলেক্ট্রিসিটি নিয়ে এমন বাকওয়াজ অবস্থা। এমন একটি দেশের প্রভাবশালী একটি স্টেটের ব্যাপারে ভাবা যায়? একদিনের প্রাকৃতিক দুর্যোগেই এই পরিস্থিতি হলে….কি আর বলবো…
***। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় গ্যাস চালিত ফায়ারপ্লেস আছে বলে…আলহামদুলিল্লাহ। বাসায় গ্যাসের চুলা আছে বলে…আলহামদুলিল্লাহ। আমরা আত্মীয় স্বজনেরা সবাই কাছাকাছি থাকি বলে…। তবে ভেবে পাইনা পুরো নেইবারহুড না পুরো মেট্রোপ্লেক্সে হাজারো সিনিয়র সিটিজেন একা, যারা তাদের যুগ যুগ পুরোনো বাড়িতে বসবাস করেন, কেমন আছেন তারা? তাদের কি হবে? তাদের কথা কিভাবে সিটি মেয়র ভাবেন না? Oncor Electric Supplier বা কিভাবে পারছে এই আবহাওয়ায় ইচ্ছাকৃত লোডশেডিং করতে? দীর্ঘ সপ্তাহ খানেক পর যখন তাপমাত্রা সহনীয় হবে তখন কতো কতো যে দুঃসংবাদ চারদিকে ভাসবে সেটা ভেবেই শিউরে উঠছি….। হৃদয়ে একটা অজানা আশংকার গুমট ভাব অনুভূত হচ্ছে…। আল্লাহ সুবাহানাতাআলা সবার সহায় হোন সবাইকে নিরাপদে রাখুন….। দোআ করবেন যারা নিরাপদে আছেন। আমরা আছি, আপাতত, ফোনের স্লো ইন্টারনেট নিয়ে….।
-মঙ্গলবার, টেক্সাস, সেলিনা রহমানের ফেইজবুক থেকে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030