Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

টেক্সাসে জিম্মিদশার অবসান ১০ ঘন্টা পর: চার জিম্মিকে উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: January 16, 2022 | 12:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: পাকিস্তানি বিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কোলিভিলেতে ইহুদিদের একটি উপাসনালয়ে চারজন ব্যক্তিকে জিম্মি করেছিল এক সন্দেহভাজন ব্যক্তি। ১০ ঘন্টা জিম্মি দশার পর আটক ব্যক্তিদের পুলিশ উদ্ধার করেছে। এ সময়ে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠন এবং ইসরাইল সরকারের পক্ষ থেকে কড়া উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কোলিভিলে পুলিশ প্রধান মাইকেল মিলার সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের উদ্ধারকারী টিম শনিবার রাতে সিনাগগের ভিতরে প্রবেশ করে। এ সময় তার ভিতর আটকে রাখা তিন জিম্মিকে উদ্ধার করে। এর কয়েক ঘন্টা আগে প্রথম জিম্মিকে তারা উদ্ধার করেছে। তবে সন্দেহজনক একজন নিহত হয়েছে।
ডালাসে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ম্যাট ডিসারনো বলেছেন, চার জিম্মির মধ্যে ছিলেন স্থানীয় পর্যায়ে সবার প্রিয় রাবি চার্লি কাইট্রোন-ওয়াকার। তবে তাদের কারো জরুরি চিকিৎসার প্রয়োজন নেই। সহসাই তারা পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারবেন। সন্দেহজনক ব্যক্তি তাদের কোনো ক্ষতি করেনি।
এই সংবাদ সম্মেলনের অল্প আগেই ওই সিগাগগের ভিতর বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় সাংবাদিকরা। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ঘোষণা দিয়েছেন, বাকি সব জিম্মিকে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় নিরাপদে, জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে ডালাস থেকে ২৫ মাইল পশ্চিমে কোলিভিলেতে অবস্থিত কংগ্রেগেশন বেথ ইসরাইলে জরুরি অবস্থা দেয়া হয়। ১০ ঘন্টারও বেশি সময় পরে সেখানে জিম্মি দশার অবসান হয়।
এবিসি নিউজ খবর প্রকাশ করেছে যে, জিম্মিকারী ছিল সশস্ত্র। অজ্ঞাত স্থানে সে বোমা পেতে রেখেছে বলে সতর্ক করেছে। তবে তার এ ঘোষণার সত্যতা নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এই রিপোর্টে বলা হয়, ওই সন্দেহভাজন ব্যক্তি ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবি করেছে। আল কায়েদার সঙ্গে যুক্ত থাকার কারণে ড. আফিয়া সিদ্দিকী বর্তমানে যুক্তরাষ্ট্রে জেল খাটছেন। তার মুক্তি দাবি করে এভাবে ইহুদিদের জিম্মি করার বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন আফিয়ার আইনজীবীরা। তারা জিম্মি দশার অবসান দাবি করেছেন। বলেছেন, এ কর্মকাণ্ডের ফলে আফিয়ার মুক্তি বিঘ্নিত হবে। তবে সন্দেহজনক ওই জিম্মিকারীর দাবি সম্পর্কে নিশ্চিত নন এফবিআইয়ের স্পেশাল এজেন্ট। প্রথমদিকে এবিসির রিপোর্টে বলা হয়েছিল, জিম্মিকারী ব্যক্তি হলেন আফিয়া সিদ্দিকীর ভাই। পরে তারা পরিষ্কার করে বিষয়টি। বলা হয়, আফিয়ার ভাই বসবাস করেন হাউজটনে।
সিএনএনের কাছে একটি বিবৃতি দিয়েছে আফিয়া সিদ্দিকীর আইনজীবী। তাতে তিনি দাবি করেছেন, এ জিম্মি ঘটনার সঙ্গে মোটেও জড়িত নন আফিয়া। জিম্মিকারী ব্যক্তি তার ভাইও নন। তার এমন কর্মকা-ের নিন্দা জানিয়েছেন আফিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ