টেলিকনফারেন্সের মাধ্যমে মইন ইউ আহমদের সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত
ইউএসএনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনায় টেলিকনফারেন্সের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমদের সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ নম্বর উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র আরও জানায়, কমিটির বৈঠকে সংঘর্ষের ওই ঘটনায় এখন পর্যন্ত নেওয়া সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে।রাশেদ খান মেনন বলেন, মঈন উ আহমেদ কমিটিতে সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করায় কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হবে। আগামী ১৩ সেপ্টেম্বর টেলি-কনফারেন্সের মাধ্যমে এই সাক্ষ্য নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৭ সালের ২২ আগস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাবেক এই প্রভাবশালী দুই ব্যক্তিকে দায়ী করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এ দুই ব্যক্তির সরাসরি সম্পৃক্তির কথা উল্লেখ করেই কমিটির প্রতিবেদন তৈরি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সূত্রে জানা যায়।
এর আগে সাবেক এই দুই কুশীলবেকে বৈঠকে সশরীরের উপস্থিত হতে না পারলে টেলিকনফারেন্স বা ইন্টারনেট চ্যাটের সুযোগ দেয়ার ঘোষণা দেয়া হয় কমিটির পক্ষ থেকে। মইন ইউ আহমেদ সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পদ্ধতিটি গ্রহণ করে তার অভিমত দিতে আগ্রহ প্রকাশ করে কমিটির কাছে চিঠি দিয়েছে। সমকাল

সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity