ট্রাম্পকেই ‘খোঁচা’ দিলেন সিনেটর জন ম্যাককেইন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিলিপাইন সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে বৈঠকে দেশটির চলমান মানবাধিকার সংকট নিয়ে কোনো কথা বলেন নি। মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এই বিষয় এড়িয়ে যাবার জন্য ট্রাম্পের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিক, রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন। তিনি এক টুইটে বলেন, ্তুদুতের্তের সঙ্গে বৈঠকে মানবাধিকার প্রসঙ্গ গুরুত্ব পেলো না; আরো দুঃখজনক্থ। উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্প তার টুইটের শেষের অংশে মাঝে মধ্যেই ‘আরো দুঃখজনক’ কথাটি লিখে থাকেন। তা অনুকরণ করেন ম্যাককেইন। ফলে এ ঘটনাকে দেখা হচ্ছে ট্রাম্পের প্রতি খোঁচা হিসেবে।
উল্লেখ্য, হোয়াইট হাউস অবশ্য এক বিবৃতিতে দাবি করেছে, ডনাল্ড ট্রাম্প এবং দুতের্তের বৈঠকে মানবাধিকার প্রসঙ্গে কথা হয়েছে। তবে এ নিয়ে ঠিক উল্টোটা বলছে ফিলিপাইন। সে দেশের প্রেসিডেন্ট দুতের্তের মুখপাত্র হ্যারি রউকি জানিয়েছেন, মানবাধিকার ইস্যু নিয়ে ট্রাম্প এবং দুতের্তের বৈঠকে নির্দিষ্ট কোনো আলোচনা হয় নি! প্রসঙ্গত, কিছুদিন ধরে ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানের নামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ওই অভিযানে এ পর্যন্ত সরকারি হিসাবে প্রায় চার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রমতে, এই সংখ্যা বাস্তবে অনেক বেশি। এ ব্যাপারে প্রেসিডেন্ট দুতের্তে বরাবর দাবি করে আসছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে বাধ্য হয়ে তারা মাদক ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের ওপর চড়াও হচ্ছে, গুলি করছে। হতাহতের এ ঘটনাসমূহ ইচ্ছাকৃত নয়। এতে সম্মতি প্রকাশ করেছেন ট্রামপ। তিনি বলেন, ফিলিপাইনের এই সংকট দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। মাদক নির্মূলের লক্ষ্যে চালানো এ অভিযানে দুতের্তের ভূমিকার প্রশংসা অবশ্য আগেও করেছেন তিনি। এপ্রিলেও একবার টেলিফোনে আলাপকালে মাদক নির্মূল অভিযানে দুতের্তের ভূমিকার প্রশংসা করেছিলেন তিনি।
অন্যদিকে, ট্রামেপর ফিলিপাইন সফরের নিন্দা জানিয়ে রাজধানী ম্যানিলায় হাজারখানেক বামপন্থি জড়ো হয়ে ট্রামপবিরোধী মিছিল করেন। এ সময় তারা ট্রামেপর কুশপুত্তলিকা দাহ করেন। অভিনব ওই কুশপুত্তলিকায় ট্রামপকে চার হাতবিশিষ্ট দেখানো হয়। তার চারটি হাত বাঁকা করে হিন্দুদের ‘স্বস্তিকা’ প্রতিরূপে দেখানো হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।
ম্যানিলার এ সফরে অবশ্য ট্রামপকে তুষ্ট করার চেষ্টায় কোনো ঘাটতি রাখা হয় নি। আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে ট্রামপকে বিমোহিত করার সব ধরনের প্রচেষ্টাই করা হয়েছে। রোববার অনুষ্ঠিত গালা ডিনারে (নৈশভোজে) ট্রামপকে উৎসর্গ করে ভালোবাসার গান গেয়ে শোনান প্রেসিডেন্ট দুতের্তে। ফিলিপিনো ভাষার এ গানের প্রথমাংশ অনেকটা এ রকম- তুমি আমার পৃথিবীর আলো! আমার হৃদয়ের অর্ধাংশ!
প্রথম এশিয়া সফরে ট্রামেপর বৈশ্বিক বাণিজ্য নীতির তোয়াক্কা না করে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তির দিকে গুরুত্ব আরোপের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে সবাই। ব্যক্তিগত সমপর্ক ঝালিয়ে নিতে তাই সফররত ট্রামেপর আতিথেয়তায় কোনো ঘাটতি রাখেনি তার সফর করা দেশগুলো। একই পথে হেঁটেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তেও। আর নতুন বৈপ্লবিক বাণিজ্যনীতির প্রবর্তন করতে চাওয়া ট্রামপও এখন তার সব মনোযোগ দিয়ে রেখেছেন তার কথিত ্তুসবার আগে নিজস্বার্থ্থ দৃষ্টিভঙ্গিতে। অন্যদেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে তা মানবাধিকারের লঙ্ঘন হলেও নাক না গলিয়ে আত্মস্বার্থ ত্বরান্বিত করতে যা যা সম্ভব সবই করছেন তিনি। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ