ট্রাম্পের ইরান-বিরোধী যুদ্ধ শুরুর ক্ষমতা খর্ব : মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছামতো ইরানের বিরুদ্ধে যাতে যুদ্ধ শুরু করতে না পারেন সেজন্য মার্কিন কংগ্রেসে এমন প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি কংগ্রেসে পাস হয়। যদিও তা পরবর্তীতে সিনেটে বাতিল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ডেমোক্রেট দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন বিরোধী ডেমোক্রেট দলের সদস্যরা। প্রস্তাবের পক্ষে পড়ে ২২৪ ভোট এবং বিপক্ষে পড়ে ১৯৪ ভোট। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন মূলত ট্রাম্পের দল রিপাবলিকানের সদস্যরা।
ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে ট্রাম্পের নির্দেশে হত্যা করার পর ইরান পাল্টা জবাব হিসেবে ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ অবস্থায় দুদেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিলে মার্কিন প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ শুরুর ক্ষমতা কমানোর এই প্রস্তাব পাস করলো। প্রস্তাব পাসের মধ্যদিয়ে মার্কিন রাজনীতিতে প্রচণ্ড রকমের মতভেদ সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের উন্মাদনা ছড়ালেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইনপ্রণেতা তার কর্মকাণ্ডের বিরোধী। প্রস্তাব পাস সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ইলিয়ট অ্যাঞ্জেল বলেন, “প্রেসিডেন্টকে প্রথমে যুদ্ধের অনুমতি নিতে হবে, কুমন্ত্রণা থেকে হামলা করার পরে এসে তিনি হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করে তার বৈধতা চাইবেন -তা হতে পারে না।”
এদিকে, রিপাবলিকান দলের মাইক ম্যাককল বলেছেন, “আমাদের ডেমোক্র্যাট দলের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রকে বিভক্ত করে ফেললেন।” তিনি বলেন, প্রেসিডেন্টের হাত-পা বেঁধে ফেলবে এই প্রস্তাব। পার্সটুডে
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী