Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ট্রাম্পের এবারের স্লোগান ‘কিপ আমেরিকা গ্রেট’

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: June 21, 2019 | 12:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প আলোচনায় এসেছিলেন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগান দিয়ে। তবে এবার ২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প তার আগের সেই স্লোগান কিছুটা বদলিয়েছেন। আর সেটা হচ্ছে ‘কিপ আমেরিকা গ্রেট অ্যাগেইন’। মঙ্গলবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প তার এই নতুন স্লোগান সামনে আনেন।

এদিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণার শুরুতে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, তারা (ডেমোক্র্যাট) ভোটার বাড়াতে অভিবাসন নীতির পরিবর্তন আনতে চায়। দেশকে ধ্বংস করতে চায়। এছাড়া, রিপাবলিকান পার্টিকে আরও চার বছর ক্ষমতায় রাখতে সবাইকে অনুরোধ করেন ট্রাম্প। ভোটারদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, কথা দিচ্ছি, আমি আপনাদের কখনো নিরাশ হতে দেবো না।

দীর্ঘ ৮০ মিনিটের এই ভাষণে ট্রাম্প মোটামুটি ২০১৬ সালের নির্বাচনি অঙ্গীকারগুলোরই পুনরাবৃত্তি করেছেন। অবৈধ অভিবাসীদের এলিয়েন উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। আইন মেনে চলা নাগরিকদের আশ্রয়স্থল হবে যুক্তরাষ্ট্র। এলিয়েন ক্রিমিনালদের (অবৈধ অভিবাসীদের) জন্য নয়। ডেমোক্র্যাটরা তাদের থাকার সুযোগ দিয়ে ভোট-ব্যাংক বাড়াতে চায়। দেশকে ‘ধ্বংস’ করতে চায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV