ট্রাম্প কংগ্রেসে অভিশংসিত, প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন কি না চূড়ান্ত হবে সিনেটে
US President Donald Trump speaks at the White House Summit on Child Care and Paid Leave on December 12, 2019, in Washington, DC. (Photo by Brendan Smialowski / AFP) (Photo by BRENDAN SMIALOWSKI/AFP via Getty Images)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটে অভিশংসিত হয়েছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন কি না, তা চূড়ান্ত হবে সিনেটের ভোটে। তবে সিনেটে কখন অভিশংসনের শুনানি হবে, এখন পর্যন্ত তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, শীতকালীন ছুটির পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভবত এই বিচারের ব্যাপারে সাধারণ সম্মতি নেওয়া শুরু করবে।
স্থানীয় সময় গতকাল বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে।
গণমাধ্যম জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠের ভোটে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব পাস হলেও চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।
তবে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। রিপাবলিকান পার্টির আধিপত্য থাকায় সিনেটে ট্রাম্প দোষী প্রমাণিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
অভিশংসন ভোটের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী যে তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন সিনেটের ভোটে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে প্রতিনিধি পরিষদে আরও দুজন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। তারা হলেন এন্ড্রু জনসন ও বিল ক্লিনটন। তবে সিনেটে তারা দোষী প্রমাণিত হননি।
তবে এই অভিশংসন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, সেই প্রশ্নের জবাবেও পরিষ্কার কোনো কিছু পাওয়া সম্ভব হয়নি।
ডেমোক্র্যাটরা বলছেন, এই অভিশংসন ট্রাম্পের ভাবমর্যাদাকে কলঙ্কিত করবে। ফলে ভোটাররা তাকে ভোট দিতে গিয়ে সংকোচে পড়বেন।
তবে সিনেটেও ট্রাম্প অভিশংসিত হলে মাইক পেন্স প্রেসিডেন্ট হয়ে তিনি কি আইনগতভাবে ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে নিজে পদত্যাগ করতে পারেন? মার্কিন সংবিধানে এ প্রক্রিয়াকে নিষিদ্ধ করা হয়নি। কাজেই এমনটি ঘটা খুবই সম্ভব।
প্রথমত ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বানাতে চাইলে মাইক পেন্সকে সেই প্রস্তাব হাউস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন করিয়ে নিতে হবে।
তবে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা হাউসে স্বাভাবিকভাবেই ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হতে দিতে চাইবে না।
এমন সম্ভাবনাও আছে যে, ট্রাম্পকে সিনেটে তার দায়িত্ব থেকে অপসারণ করার সময়ই এমন নিষেধাজ্ঞা জারি করবে, ফলে ভবিষ্যতে তিনি দায়িত্বে আসার সুযোগ হারাবেন।
কিন্তু সিনেট যদি তা না করে, তা হলে মাইক পেন্স সহজেই ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বানাতে পারবেন। আর তখন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া সম্ভব হবে না ট্রাম্পকে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests