ট্রাম্প কোম্পানির বিরুদ্ধে মামলা প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক গাড়িচালকের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গাড়ির সাবেক চালক মামলা করেছেন ট্রাম্প কোম্পানির বিরুদ্ধে। তিনি ট্রাম্পের অধীনে ২০ বছরেরও বেশি সময় চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অভিযোগ, তাকে হাজার হাজার ঘন্টা ওভার টাইম কাজ করানো হয়েছে। কিন্তু তার পারিশ্রমিক দেয়া হয় নি। এ অভিযোগে তিনি ওই মামলা করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই চালকের নাম নোয়েল সিনট্রোন (৫৯)। তার স্পষ্ট উচ্চারণ, তাকে দিয়ে ৩৩০০ ঘন্টা ওভারটাইম কাজ করিয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। কিন্তু গত ৬ বছর ধরে সেই কষ্টের পারিশ্রমিক দেয়া হয় নি তাকে। তবে ট্রাম্প অর্গানাইজেশন বলছে, সিনট্রোনকে যথাযথভাবে তার পাওনা পরিশোধ করা হয়েছে। কিন্তু সিনট্রোন এখন ওই বিল সহ ক্ষতিপূরণ চাইছেন। তার আইনজীবী বলেছেন এর পরিমাণ দাঁড়াতে পারে ৪ লাখ ডলার। এর মধ্যে রয়েছে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় ও রাজ্যের শ্রম আইন লঙ্ঘনের কারণে প্রাপ্ত অর্থ। প্রতি ঘন্টায় তাকে ওভারটাইম বিল দেয়ার কথা ৫৪.০৯ ডলার। এ হিসেবে শুধু ওভার টাইম বিল বাবদই তিনি পান এক লাখ ৭৮ হাজার ডলারের বেশি। এই অর্থ পরিশোধ করা হয় নি। এ অর্থ এরও বেশি হতে পারে। অভিযোগে বলা হয়েছে, এসব অর্থ ইচ্ছাকৃতভাবে পরিশোধ করা হয় নি। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে ট্রাম্প অর্গানাইজেশন। এর এক মুখপাত্র ইমেইল মারফতে জানিয়েছেন, সিনট্রোনকে সব সময়ই যথাযথভাবে এবং আইন অনুযায়ী তার পাওনা পরিশোধ করা হয়েছে। যখন এসব সত্য বেরিয়ে আসবে তখন আমরা আশা করি আদালতে প্রমাণ হবে যে আমাদেরকে পুরোপুরিভাবে শিকারে পরিণত করা হচ্ছে। ওই মামলায় বিবাদি হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয় নি। মামলাটি করা হয়েছে ম্যানহাটানে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে। এতে সিনট্রোন বলেছেন, ডনাল্ড ট্রাম্প, তার পরিবারের সদস্যদের ও তার ব্যবসা প্রতিষ্ঠানের জহন্য তিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় গাড়ি চালিয়েছেন। সপ্তাহে তা ৫০ থেকে ৫৫ ঘন্টা। এরপর ২০১৬ সালে গাড়ি চালানোর দায়িত্ব নিয়ে নেয় সিক্রেট সার্ভিস। ফলে এর পরে তাকে ট্রাম্পের নিরাপত্তা কর্মকর্তাদের পদে যোগ দিতে হয়। তিনি বলেছেন, ২০০৬ সালে তার বেতন ছিল ৬৮০০০ ডলার। ২০১০ সালে তা ৭৫০০০ ডলার। বেতন বাড়ানো হলেও তাকে স্বাস্থ্য সুবিধা দেয়া হয় নি। তিনি দাবি করেন, এর ফলে বছরে স্বাস্থ্য বীমা হিসেবে ট্রাম্পের সেভ হয়েছে ১৭ হাজার ৮৬৬ ডলার। সিনট্রোনের আইনজীবী ল্যারি হাটচার বলেছেন, তার মক্কেল এর আগে এ অভিযোগ করেন নি। কারণ, তিনি তার অধিকার সম্পর্কে সচেতন ছিলেন না। তিনি মনে করেছিলেন মামলা করার প্রয়োজন হবে না। ওই মামলাটি হলো: সিনট্রোন বনাম ট্রাম্প অর্গানাইজেশন এলএলসি এট এল, নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট, নিউইয়র্ক কাউন্টি, মামলা নম্বর ৬৫৩৪২৪/২০১৮।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!