Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ট্রাম্প তার মেয়ে ইভানকা ও জামাতা কুশনারকে হোয়াইট হাউসের বাইরে রাখতে চেয়েছিলেন!

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: March 13, 2019 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ে ইভানকা ও জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের বাইরে রাখতে চেয়েছিলেন। রাজনীতির মাঠে কিভাবে খেলতে হয় তা না জানায় তাদের হোয়াইট হাউসের বাইরে রাখতে চেয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি সাংবাদিক ভিকি ওয়ার্ডের লেখা এক বইয়ে এমন দাবি করা হয়েছে। খবর আনাদোলুর।
কুশনার ইনকর্পোরেশনের অপ্রকাশিত ওই বইয়ে বলা হয়, ইভানকা ও জ্যারেড কুশনারকে তাদের পদ থেকে সরিয়ে দেয়ার জন্য সেই সময়ের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলিকে আদেশ দিয়েছিলেন ট্রাম্প।
কারণস্বরূপ ট্রাম্প বলেছিলেন, রাজনীতির মাঠে কীভাবে খেলতে হয় তা ইভানকা ও কুশনার জানে না। তাই তাদের পদে রেখে কোনো লাভ নেই।
বইটির পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস বলেছে, ট্রাম্পের ওই নির্দেশনার পর জন কেলি তাকে পরামর্শ দেন, ইভানকা ও কুশনারকে তাদের পদ থেকে না সরানোর। কারণ তাদের সরানো অনেকটা কঠিন হবে। তবে পরে ট্রাম্পের সঙ্গে ঐকমত্য পোষণ করেন জন কেলি।
সেই সময় ট্রাম্প কেলিকে বলেছিলেন, আমার বাচ্চাদের বের করে দাও। তাদের নিউইয়র্ক পাঠিয়ে দাও। বইটিতে বলেন ভিকি ওয়ার্ড।
কিন্তু টাইমসের মতে, তাদের অপসারণের যে ইচ্ছা ট্রামের ছিল তা কিছু সময় পর ঢেউয়ের মতো ভেসেও গিয়েছিল।
টাইমসের প্রতিবেদনে বলা হয়, পরে ট্রাম্প ও কেলির দূরত্ব বেড়ে যাওয়ায় ডিসেম্বরে কেলি তার পদ থেকে পদত্যাগ করেন। আর এর পরই ইভানকা ও কুশনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
তবে ভিকি ওয়ার্ড তার বইয়ে যুক্তি দিয়ে বলেন, ইভানকা ও কুশনার ট্রাম্পের সঙ্গে থাকতে আগ্রহী হয়েছিলেন তাদের নিজেদের লাভের জন্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV