ট্রাম্প প্রেসিডেন্ট না হলে…
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ডনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না হতেন তাহলে বিচারে বাধা সৃষ্টির জন্য অভিযুক্ত হতেন তিনি। আইন মন্ত্রণালয়ের স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের রিপোর্টের ওপর ভিত্তি করে তিনি এমন অভিযোগে অভিযুক্ত হতেন। এমনটা মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় ৪০০ ফেডারেল প্রসিকিউটর। সোমবার যৌথভাবে লেখা একটি চিঠিতে তারা এ কথা বলেছেন। বলেছেন, মুয়েলারের রিপোর্টে ট্রাম্পের বিরুদ্ধে বিচারে বাধা সৃষ্টি করার যথেষ্ট প্রমাণ রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় না। কিন্তু ওই চিঠির ফলে কংগ্রেসে ডেমোক্রেটদের মধ্যে যেন গতি সঞ্চার হয়েছে। তারা ট্রাম্পের আচরণ নিয়ে শুনানি চাইতে পারে।
এমন কি রিপাবলিকান দল থেকে নির্বাচিত এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে পারে।
চিঠিতে সাবেক ওই প্রসিকিউটাররা বলেছেন, আমাদের প্রত্যেকে বিশ্বাস করি যে, প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার তার রিপোর্টে যেভাবে তুলে ধরেছেন, তাতে তার বিরুদ্ধে বিচারে বাধা সৃষ্টির বহু গুরুত্বর অভিযোগ আছে। মুয়েলার রিপোর্টে এমন সব কর্মকান্ডের বর্ণনা রয়েছে, যা বিচারে বাধা সৃষ্টির ক্ষেত্রে সব দিক থেকে প্রমাণ দেয়। এতে সত্য অনুসন্ধান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হয়েছে অথবা করার চেষ্টা করা হয়েছে।
মুয়েলারের রিপোর্টের অসম্পাদিত সংস্করণ সরবরাহ না করার বিষয়ে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটি এটর্নি জেনারেল বিল বার’কে অবমাননার দায়ে অভিযুক্ত করবে কিনা সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
রবার্ট মুয়েলার প্রায় দুই বছর অনুসন্ধান করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ৪৪৮ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করেন। গত মার্চে তা শেষ হয়। এতে অনেক স্থানে ট্রাম্প তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন বলে বলা হয়েছে। তবে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া থেকে বিরত থাকেন রবার্ট মুয়েলার। মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’