ট্রাম্প সরকার রেজিষ্ট্রেশনসহ মুসলিমদের বিরুদ্ধে অযৌক্তিক কোন পদক্ষেপ গ্রহণ করলে প্রতিরোধ করার ঘোষণা নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান লুইস সিপুলভেদার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা তার সম্মানে আয়োজিত ভিক্টোরি ডিনার উৎসবে বলেছেন, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেজিষ্ট্রেশনসহ মুসলিমদের বিরুদ্ধে অযৌক্তিক কোন পদক্ষেপ গ্রহণ করলে তিনি তার সর্বাত্মক শক্তি দিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান লুইস সিপুলভেদার সম্মানে আনন্দঘন পরিবেশে গত শনিবার রাতে ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এ ব্যতিক্রমী ডিনার পার্টি। সদ্য সমাপ্ত নিউইয়র্ক স্টেট এসেম্বলির নির্বাচনে বিপুলভাবে বিজয়ী লুইস সিপুলভেদার সম্মানে ’ভিক্টোরি ডিনার ইন অনার অব এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা’ শিরোণামে এ অনুষ্ঠানের আয়োজন করেন নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার। ইউএসএনিউজঅনলাইন.কম
স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর সভাপতিত্বে এবং তরুন কমিউনিটি এক্টিভিস্ট রাশেদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের গেস্ট অব অনার বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউএম নাসির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, টাইম টেলিভিশনের হেড অব প্রোগ্রাম মেরি যোবায়দুন্নেসা, কবি-লেখক নাসরিন চৌধুরী, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, নাসির উদ্দিনসহ কমিউনিটির নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা বলেন, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেজিষ্ট্রেশনসহ মুসলিমদের বিরুদ্ধে অযৌক্তিক কোন পদক্ষেপ গ্রহণ করলে তিনি তা বন্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি বলেন, মার্কিন সংবিধান সকলের সমান অধিকার নিশ্চিত করেছে। এখানে রয়েছে সকল ধর্ম-বর্ণের সমান অধিকার। ইমিগ্র্যান্টদের দেশ আমেরিকার অহংকারের অন্যতম কারণও এটি। তিনি বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সৃষ্ট আশঙ্কাকে ভুল প্রমাণ করে সংবিধান সমুন্নত রাখবেন এটাই সকলে প্রত্যাশা করেন।

লুইস সিপুলভেদা বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যাহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ থেকে কুইন্সের জ্যাকসন হাইটস পর্যন্ত বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে এব্যাপারে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান হয় লুইস সিপুলভেদাকে এবং বিশেষ ক্রেস্ট প্রদান করা হয় গেস্ট অব অনার একিউএম নাসির উদ্দিনকে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ