Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ডলফিনের বিস্ময়কর স্মৃতিশক্তি!

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: August 7, 2013 | 1:19 PM

ডেস্ক: মানুষের বন্ধু হিসেবে পরিচিত যে কয়েকটি প্রাণী তার মধ্যে ডলফিন অন্যতম। মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে ডলফিনের বিশেষ সাদৃশ্য বেশ আগেই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এবার নতুন এক গবেষণায় দেখা গেছে, স্তন্যপায়ী জলচর এ বন্ধুবৎসল প্রাণীটি তার ২০ বছরের পুরনো কোন বন্ধুর হুইসেল শুনে তাকে চিনতে পারে। ২০ বছর যদি একটি ডলফিনের সঙ্গে বন্ধু ডলফিনটির দেখা না হয়, তাতেও নিজেদের চিনে নিতে তাদের কোন সমস্যাই হয় না। দুটি ডলফিনের মধ্যে যদি কয়েক মাসের সখ্যতাও গড়ে ওঠে, সেটা তারা বছরের পর বছর স্মৃতিতে ধারণ করে। বন্ধুর হুইসেল শুনলেই তাকে চিনে নেয় মুহূর্তে। মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর মধ্যে এ ধরনের দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তি আগে কখনও রেকর্ড করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন ওয়াশিংটন পোস্ট। মজার ব্যাপার হলো, অপরিচিত ডলফিনদের হুইসেলে প্রায় সাড়াই দেয়নি গবেষণার জন্য বেছে নেয়া ডলফিনগুলো। শিকাগো ইউনিভার্সিটির বিজ্ঞানী জেসন ব্রাক ৫৬টি বটলনোজ ডলফিনের ওপর দীর্ঘ ২০ বছর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণার সময় বেশ বড় একটি এলাকাজুড়ে ডলফিনদের জলাধারের ব্যবস্থা রাখা হয়েছিল। কয়েক মাস একসঙ্গে থাকতে দেয়ার পর ২০ বছর বিচ্ছিন্ন রাখা হয়েছিল ডলফিনগুলোকে। কিন্তু এতোগুলো বছর পার হওয়ার পরও ডলফিনগুলো তাদের পুরনো বন্ধুর হুইসেলে ঠিক তাকে চিনতে পেরেছিল।মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV