Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০১২ লটারির ফল ১ মে থেকে:সর্বোচ্চ ৭৬ লাখ ৭০ হাজার বাংলাদেশির আবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 27, 2011 | 11:22 PM

ইউএসএনিউজ ডেস্ক: ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০১২ লটারির ফল আগামী ১ মে থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (http://www.dvlottery.state.gov) পাওয়া যাবে।বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, ডিভিবিষয়ক কোনো তথ্য ই-মেইলে পাঠানো হয় না। তাই ডিভি লটারি বা গ্রিন কার্ড জেতাসম্পর্কিত কোনো ই-মেইলের বৈধতা নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে গত নভেম্বর মাসে ওয়ালস্ট্রিট জার্নাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, গতবছর ডিভি লটারি আবেদনকারীদের তালিকায় বাংলাদেশ শীর্ষে। প্রায় ৭৬ লাখ ৭০ হাজার বাংলাদেশি ওই লটারির জন্য আবেদন করেছেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ডিভি ২০১২-এর ওয়েবপেজের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় আসলে আবেদনকারীদের তাদের অনলাইন ডিভি আবেদনপত্রের কনফারমেশন পাতায় প্রাপ্ত তথ্যগুলো প্রদান করতে হবে। এই ‘কনফারমেশন’ পেজটি ডিভির জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণের পর আবেদনকারীদের প্রিন্ট করে সংরক্ষণ করে রাখার কথা। আবেদনকারীরা যদি করফারমেশন পাতাটি সংরক্ষণ না করে থাকেন তাহলে সেই পাতার তথ্যগুলো পুনরায় পাওয়ার কোনো পথ নেই। যুক্তরাষ্ট্র দূতাবাস কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই কনফারমেশন পাতাটির আরেকটি কপি প্রদান করতে পারবে না এবং আবেদনকারী তাঁর আবেদনের অবস্থা দেখতে কিংবা তাঁর ভিসার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন না।যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, অনলাইন স্ট্যাটাস চেক পাতায় ‘বিজয়ী’ বার্তা পাওয়া মানে এই নয়, আবেদনকারী ভিসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ডিভিপ্রাপ্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে হলে সব আবেদনকারীকে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীদের অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজের সম্প্রতি তোলা একটি ছবি প্রদান করতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে ডিভি ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের অভিজ্ঞতা তাঁদের আছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যাঁরা ডিভি লটারির বিজয়ী হিসেবে চিহ্নিত হবেন, তাঁরা তাঁদের ভিসাপ্রাপ্তির জন্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওয়েবসাইটেই নির্দেশনা পাবেন। ডিভি সংক্রান্ত সব যোগাযোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতার মাধ্যমে করা হবে। এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যাঁরা বিজয়ী হিসেবে চিহ্নিত হয়েছেন পর্যায়ক্রমে তাদের ডিভি ভিসা পাওয়ার জন্য উপরিলি্লখিত যোগ্যতাগুলো প্রমাণ করতে যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, কংগ্রেস অনুমোদিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা একটি বার্ষিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রে কম অভিবাসী আছে এমন দেশের নাগরিকদের বছরে ৫০ হাজার ডাইভারসিটি ভিসা প্রদান করা হয়ে থাকে। দৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে সারাবিশ্ব থেকে আসা আবেদনগুলোর মধ্য থেকে ডিভির জন্য প্রার্থী বাছাই করা হয়।যুক্তরাষ্ট্র দূতাবাস ডিভির জন্য আবেদনকারীদের সতর্ক করে বলেছে, ‘ডিভি ভিসা লটারিতে অংশগ্রহণকারীরা লটারি জিতেছেন কি না কিংবা ভিসার জন্য আবেদন করার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর অধিকার অন্য কোনো প্রতিষ্ঠানের নেই।কালেরকন্ঠ’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV