Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডাইভারসিটি প্লাজায় বিএনপির বিক্ষোভ: রাজবন্দিদের মুক্তি দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: December 16, 2022 | 5:36 AM

ইউএসএনিউঅনলাইন.কম ডেস্কঃ  কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে দেশে অবাধ ও সুস্টু নির্বাচনের দাবী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্যা  ফখরুল ইসলাম আলমগীর সহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী এবং অবাধ ও সুষ্ট নির্বাচনের দাবীতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্ক মহানগর বিএনপি(উত্তর)এর আয়োজনে নিউইয়র্ক স্টেট বিএনপি এবং নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিন) এর সহযোগিতায় এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
মহানগর বিএনপি(উত্তর)এর আহবায়ক আহবাব চৌধুরী খোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান,নিউইয়র্ক মহানগর বিএনপি(দক্ষিন)এর আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। মহানগর বিএনপি(দক্ষিন)সদস্য সচিব বদিউল আলম ও নিউইয়র্ক স্টেট বিএনপি র সদস্য সচিব সাইদুর রহমান সাইদ নিউইয়র্ক ও নিউইয়র্ক যুবদল নেতা আমানত শাহ আমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠে পুরো ড্রাইভারসিটি প্লাজা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হাসাইন, শরিফুল খালিসদার, সৈয়দ গৌছুল হোসেন, মানিক আহমেদ, এ আর মাহবুবুল হক, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সিনিয়ার সদস্য জাফর তালুকদার, বিএনপি মৎসজিবী দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ উল্লাস, লিয়াকত আলী, হামিদুল্লাহ রকি ও বিএনপি নেতা দুলাল রহমান।
সভাপতি আহবাব চৌধুরী খোকন তার বক্তব্যে সৈরাচার ভোট চোর সরকারের সমালোচনা করে হুসিয়ারী দিয়ে বলেন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি না দিলে জনগন যেভাবে গন সমাবেশ সফল করে দেখিয়েছে ঠিক তেমনি টেনে হিছরে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে। সভায় শেখ হাসিনার পতন না হওয়া অবদি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ