Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এর সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: September 17, 2012 | 5:41 PM

বাপ্‌স নিউজ, নিউইয়র্ক: গত ১৫ই সেপ্টেম্বর, শনিবার ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন  এর সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জ্যাক্সন হাইট্স্থ  পার্টি সেন্টারে। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী  এডভোকেট সাহারা খাতুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান রাসেল এম.পি।অনুষ্ঠানটি পরিচালনা করেন  সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,

alt

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, শামসুদ্দিন আজাদ, উপদেষ্টা ডা.  মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরিন পারভিন, সিটি আওয়ামী  লীগের সভাপতি কমান্ডার নুরুন্নবী। এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন  সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম,  আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, তথ্য ও গবেষনা সম্পাদক জালাল উদ্দিন রুমি, মহিলা  সম্পাদিকা শিরিন আক্তার দিবা, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রহমান মামুন,  উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, সদস্য জসিম উদ্দিন খান মিঠু, খোরশেদ খন্দকার,  সিটি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহিন আজমল, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলম, শ্রমিক লীগের সাধারণ  সম্পাদক আজিজুল হক খোকন, রুহেল চৌধুরী, মুর্শেদা জামান, শিপলু সহ আরো অনেকে।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে  মাননীয় মন্ত্রীকে বরন করে নেন যুবলীগের পক্ষ থেকে মোঃ ফরিদ আলম, সিটি আওয়ামী লীগের  পক্ষ থেকে কমান্ডার নুরুন্নবী ও জাকারীয়া চৌধুরী, এবং জাহিদ হাসান রাসেল এম.পি কে  সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শাখাওয়াত বিশ্বাস ও স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে শাহীন  আজমল, এম.এ মতিন, সৈয়দ আতিক সহ অনেকে।

alt

 অনুষ্ঠানে বিশেষ অতিথি জাহিদ হাসান রাসেল  এম.পি বলেন, আমার বাবা আহসানুল্লাহ মাস্টার এম.পিকে বিএনপি জোট সরকারের সন্ত্রাসী  বাহিনী প্রকাশ্য দিবালোকে ব্রাসফায়ার করে হত্যা করেছিল। তখন এ যুক্তরাষ্ট্র থেকেই  আপনারা জাতিসংঘের সামনে আমার পিতার হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ করেছিলেন। তা আমি,  আমার দল ও দেশবাসী কোনদিনই ভুলবেনা। পাশাপাশি তিনি মহাজোট সরকারের উন্নয়নমূলক  কর্মকান্ডের প্রশংসা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।

প্রধান অতিথি মন্ত্রী সাহারা  খাতুন বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে আমাকে  যে গুরু দায়িত্ব দিয়েছিলেন, আমি তা পালন করেছি। সাড়ে তিন বছরের মধ্যে দেশের মধ্যে  একটি বোমাবাজী এবং ঈদ, পুজা, এমনকি অনেক জাতীয় অনুষ্ঠানে কোন ধরনের বিশৃংখলা ছাড়াই  পালিত হয়েছে। এসব কর্মকান্ড নিরাপদে পালন করার ক্ষেত্রে সর্বচ্চ প্রশংসার অধিকারী  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী  ইশতেহার মোতাবেক জনগণকে দেয়া প্রতিশ্রুতির ৮০% শতাংশ পূরণ হয়েছে। যেমন শিক্ষা,  স্বাস্থ্য, বিদ্যুৎ, খাদ্যে সয়ংসম্পূর্নতা, যোগাযোগ, সন্ত্রাস দমন, গনতন্ত্র  প্রতিষ্ঠা, বাকী ২০% শতাংশ আগামী এক বছরের মধ্যে সম্পূন্য হবে বলে তিনি বলেন। তিনি  আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে মন্ত্রনালয়ের দায়িত্ব  দেবেন আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যাব, এ প্রতিশ্রুতি আমি দিতে  পারি আপনাদেরকে। পরিশেষে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ডের প্রশংসা করে  বলেন আগামী ২৩ সেপ্টেম্বর জাতীসংঘের সাধারণ সভায় যোগদান উপলক্ষে জননেত্রী শেখ  হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে সাফল্য মন্ডিত করার জন্য এবং ২৬ সেপ্টেম্বর মেরিয়ট  মার্কি বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে  সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  সভাপতি ড. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাননীয় মন্ত্রীর সংক্ষিপ্ত  যুক্তরাষ্ট্র সফরের মধ্যেও আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং  মাননীয় মন্ত্রী সাড়ে তিন বছর যেভাবে আপনার মন্ত্রনালয়ের দায়িত্ব সাফল্যের সাথে  পরিচালনা করেছেন, তা এর পূর্বে কোন স্বরাষ্ট্রমন্ত্রী পারেননি। আমাদের বিশ্বাস আপনি  আপনার বর্তমান দায়িত্বও যথাযথভাবে পালন করে যাবে তাতে কোন সন্দেহ নাই। সাধারণ  সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং স্বল্প সময়ের  মধ্যে যুক্তরাষ্ট্রের সকল নেতাকমীর্কে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আগামী  ১৭, ১৮ ও ১৯ তারিখের টাউন হল মিটিংয়ে সকলকে উপস্থিত থাকার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV