Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ডায়াবেটিসের আয়ুর্বেদিক ওষুধ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: July 26, 2013 | 3:51 PM

 

ডায়াবেটিসের চিকিত্সায় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র।ডায়াবেটিসের চিকিত্সায় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র।ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহূত আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধসহ বিভিন্ন বিকল্প চিকিৎসা-ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ (খাদ্য ও ওষুধ) বিভাগ।আইএএনএস জানিয়েছে, ডায়াবেটিসের বিকল্প ওষুধ বাজারজাত করছে এমন ১৫টি কোম্পানিকে বিভাগটি সম্প্রতি সতর্ক করে চিঠি দিয়েছে। বিভাগটি বলছে, যুক্তরাষ্ট্রে এসব ওষুধের বিক্রি অবৈধ।
দেশি-বিদেশি অনেক কোম্পানি ডায়াবেটিস কমানো, সারানো, নির্মূল ও প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়ে ডায়াবেটিস ও এ ধরনের রোগের ওষুধ বাজারজাত করছে। অনলাইনে ও খুচরা দোকানে দেদারসে চলছে এসব ওষুধের বিক্রি। এসব অবৈধ ওষুধের বিক্রি কীভাবে বন্ধ করা হবে, তা জানতে চেয়ে বিক্রেতাদের চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিভাগ।ক্রেতাদের সতর্ক করে খাদ্য ও ওষুধ বিভাগ জানিয়েছে, এসব ওষুধে ক্ষতিকর উপাদান থাকতে পারে, কখনো কখনো অনিরাপদ হতে পারে এবং চিকিত্সকদের পরামর্শ ছাড়া বিক্রি হয় বলে এগুলো দেহের ওপর স্থায়ী ও দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে পারে।

খাদ্য ও ওষুধ বিভাগ বলছে, অবৈধভাবে বিক্রীত অনেক ওষুধের গায়ে সাঁটানো লেবেলে লেখা থাকে সেগুলো ‘ডায়াবেটিস প্রতিরোধ করে ও সারিয়ে তোলে’ এবং ‘ডায়াবেটিস চিকিত্সায় ব্যবহূত ওষুধের বিকল্প’। বিভাগটি আরও জানিয়েছে, অবৈধ উপায়ে বিক্রি হওয়া ওষুধের একটি বড় অংশ হলো আয়ুর্বেদিক। এসব ওষুধের মোড়কের গায়ে লেখা থাকে ‘ভারতে আবিষ্কৃত আরোগ্যদায়ী পথ্য’ এবং দাবি করা হয় ওষুধগুলো ডায়াবেটিস প্রতিকার, নির্মূল ও প্রতিরোধ করতে পারে।

অবৈধভাবে বিক্রীত ওষুধে কারও কোনো ক্ষতি বা স্বাস্থ্যহানি হয়েছে, এমন অভিযোগ না মিললেও, খাদ্য ও ওষুধ বিভাগ বলছে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে কেউ যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য সতর্কতা হিসেবে এসব ওষুধের বিক্রি বন্ধের চেষ্টা করা হচ্ছে। এর আরেকটি কারণ হলো, এসব ওষুধ এখনো পরীক্ষিত নয়।

খাদ্য ও ওষুধ বিভাগের কমিশনার মারগারেট এ হ্যামবার্গ এক বিবৃতিতে আজ শুক্রবার বলেছেন, ‘ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি জটিল রোগ। এ রোগের চিকিত্সায় কেবল খাদ্য ও ওষুধ বিভাগের অনুমোদিত ওষুধই ব্যবহার করা উচিত।’

বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে গত চার বছরে এ রোগের ওষুধের বিক্রি এক হাজার ৪০০ কোটি ডলার থেকে বেড়ে দুই হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV