Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ডায়াবেটিসের পূর্বাভাস ১০ বছর আগেই

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: September 19, 2010 | 12:59 AM

নুরুল ইসলাম
ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হবে কি-না তা জানা যাবে ১০ বছর আগেই। হ্যাঁ, রক্তের এমন একটি পরীক্ষাই উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের চিকিৎসা বিজ্ঞানীরা। এর মাধ্যমে ১০ বছর আগেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পূর্বাভাস জেনে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন। টিকিয়ে রাখতে সক্ষম হবেন সুঠাম স্বাস্থ্য। সম্প্রতি বার্মিংহামে ব্রিটিশ বিজ্ঞান মেলায় গবেষকরা বলেছেন, রক্তের এ ধরনের পরীক্ষা ভবিষ্যতে যাদের টাইপ-২ ডায়াবেটিস হবে এমন অর্ধেক মানুষকে শনাক্ত করে আগাম সতর্কসংকেত দিতে পারবে। বিজ্ঞানীদের দাবি, এ পদ্ধতিতে সম্ভাব্য রোগীর রক্তের একটি জেনেটিক অণুর শনাক্তকরণ লেভেল পরীক্ষা করা হয়। রক্তের একই জেনেটিক অণু পরীক্ষা করে যারা হার্ট ও ধমনীর রোগের উচ্চ ঝুঁকিতে আছেন তারাও অনেক আগ থেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন। রক্তের এই জেনেটিক অণুর নাম মাইক্রো আরএনএ বা এমআইআর। যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত রক্তের এ পরীক্ষা তাদের জন্যও সহায়ক হবে। তারা জেনে নিতে পারবেন ডায়াবেটিসের কারণে ভবিষ্যতে তাদের রক্তশিরা ধ্বংস, হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা রক্ত প্রবাহ কমে যাওয়ার মতো জটিলতা হবে কি-না। গবেষক দলের প্রধান লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানী ড. ম্যানুয়েল মায়ের বলেন, তিনি আশা করছেন প্রচলিত পদ্ধতির সঙ্গে সমন্বয় সাধন করেই এমআইআর পরীক্ষা সম্ভব হবে। আর এতে খরচ পড়বে মাত্র ২ পাউন্ড। পরীক্ষাটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এর মাধ্যমে সরাসরি জানা যাবে ডায়াবেটিস আপনার রক্তশিরায় কী ধরনের ক্ষতিসাধন করছে। ড. মায়ের বলেন, ‘ডায়াবেটিসের কারণে হার্টের সমস্যা তৈরি হচ্ছে এমন রোগীদের শনাক্ত করা চিকিৎসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি রক্তের এই নতুন ধরনের পরীক্ষা রোগীর দেহের অভ্যন্তরের এমন কিছু চিত্র তুলে ধরবে যা অন্য কোনো ক্লিনিক্যাল পরীক্ষায় সম্ভব নয়।’
ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের শনাক্ত করা গেলে কোলেস্টেরল এবং রক্তচাপ কমানোর ওষুধ প্রয়োগ করে তাদের আগাম চিকিৎসা শুরু করতে পারেন চিকিৎসকরা। এমআইআর ১২৬ নামে পরিচিত এক ধরনের মাইক্রো আরএনএ রক্তশিরা ধ্বংস হওয়া রোধ করে। সুস্থ রক্তশিরার সেল রক্ত প্রবাহে উল্লেখযোগ্য সংখ্যক এমআইআর ১২৬ সরবরাহ করতে সক্ষম। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া রক্তশিরাকে নিজের প্রয়োজনেই এমআইআর-১২৬ মজুদ রাখতে হয়। ড. মায়ের ইতালির উত্তরাঞ্চলে ৪০ থেকে ৭৯ বছর বয়সী ৮২২ ব্যক্তির ওপর গবেষণা চালান।
ডায়াবেটিস সাধারণত দু’ধরনের। এর মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হারই বেশি। আর ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ২ থেকে ৫ গুণ বেশি। পশ্চিম ইউরোপে ১৫ শতাংশ হার্ট অ্যাটাকের কারণ ডায়াবেটিস।
চিকিৎসকরা বলছেন, নতুন ধরনের এই রক্ত পরীক্ষা আগামী ৫ বছরেই সহজলভ্য হবে। দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV