ডায়াবেটিস গবেষণায় বিস্ময়কর ফল :নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা স্থূলকায় ডায়াবেটিক রোগীদের হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় না

যাঁদের ওজন বেশি ও ডায়াবেটিস আছে, তাঁদের নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা করতে হবে। এতে ওজন কমবে; সেই সঙ্গে কমবে হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। এমন ধারণা কমবেশি সবার মধ্যেই ছিল বা আছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সরকারি গবেষণায় পাওয়া গেছে ভিন্ন তথ্য। ওই গবেষণার পরিচালক ও ব্রাউন মেডিকেল স্কুলের মনস্তত্ত্ব ও মানবিক আচরণ বিভাগের অধ্যাপক রেনা উইং বলেছেন, গবেষণার ফল তাঁকে বিস্মিত করেছে। অনেকের মতো তিনিও ভাবতেন, নিয়মিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা ডায়াবেটিক রোগীদের হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। স্বল্পমেয়াদি কয়েকটি গবেষণায় দেখা গেছে, এগুলো রক্তে চিনির পরিমাণ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। এর ভিত্তিতেই দুই বছর ধরে গবেষণা চালানো হয় টাইপ ২ ডায়াবেটিক রোগীদের (যাঁদের ওজন বেশি ও ডায়াবেটিস আছে) ওপর। এতে দেখা গেছে, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা স্থূলকায় ডায়াবেটিক রোগীদের হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় না। যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের মধ্যে বেশির ভাগ স্থূলকায়। গবেষণায় যুক্তরাষ্ট্রের টাইপ ২ ডায়াবেটিসে (যাঁরা স্থূলকায়) আক্রান্ত পাঁচ হাজার ১৪৫ জন অংশ নেন। তাঁদের দুটি দলে ভাগ করা হয়। যাঁদের ওজন ২৫০ পাউন্ডের বেশি, তাঁদের জন্য প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ ক্যালোরি এবং তাঁর চেয়ে বেশি ওজনধারীদের জন্য ১৫০০ থেকে ১৮০০ ক্যালোরির খাবার বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত ১৭৫ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করতে বলা হয়। ১১ বছর ধরে চলে এই গবেষণা। তবে গবেষকেরা লক্ষ করেন, দুই দলের মধ্যে হূদরোগ বা স্ট্রোকে মৃত্যুর হার প্রায় সমান। ম্যাসাচুসেটসের জেনারেল হাসপাতালের ডায়াবেটিক সেন্টারের পরিচালক ও প্রধান তদন্তকারী চিকিত্সক ডেভিড নাথান বলেন, ফলাফল খুবই হতাশাজনক।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests