Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ডায়াবেটিস থাকলেই ফল খেতে মানা নয়

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: June 10, 2013 | 5:06 PM

                                            ডা. তানজিনা হোসেন : আম, কাঁঠাল, লিচু, জাম এই সময়ে ছোট-বড় সবার প্রতিদিন এসব প্রিয় ফল চাই। আর এই সময়েই ডায়াবেটিসের রোগীরা খানিকটা বিষণ্নতায় ভুগতে শুরু করেন। তাঁদের যে এসব খেতে আছে নানা বিধিনিষেধ। মন ভরে, প্রাণ খুলে আম-কাঁঠাল খেতে তাঁদের মানা। কিন্তু তা একেবারেই মুখে দেবে না, তা কি হয়? জানতে হবে কখন কতটুকু কী পরিমাণে ফলমূল আপনি খেতে পারবেন। কোন ফলে কত ক্যালরি, কতটুকু শর্করা আর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কত—তার ওপর নির্ভর করে আপনি তা কতটুকু খেতে পারবেন।  হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল। জিআই বুঝে ফল খান যে খাবারের জিআই যত কম তার শর্করা তত ধীরে আর দেরিতে রক্তে মেশে, যা ডায়াবেটিস রোগীর জন্য ভালো। আর ওজনাধিক্য ডায়াবেটিস রোগীদের সেই সঙ্গে জানতে হবে কোন খাবারে কত ক্যালরি। কারণ তার জন্য দৈনিক একটি নির্দিষ্ট ক্যালরি বরাদ্দ থাকে। এ জন্য উচ্চ ক্যালরিসম্পন্ন ফল খাওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিমাণ ক্যালরি অন্য খাবার থেকে বাদ দিতে হবে। আম : আমের জিআই ৫১। একটা মাঝারি আমে আছে (৭.৫ পাউন্ড ওজনের) ৩৫ গ্রাম নেট শর্করা এবং ৪ গ্রাম আঁশ। সব মিলিয়ে প্রায় ১৩৫ ক্যালরি। এক কাপ ভাতে (১২০ গ্রাম) আছে প্রায় ১৪০ ক্যালরি। তাই এক কাপ ভাতের বদলে আপনি দিনে একটা আম অনায়াসেই খেতে পারেন। তরমুজ: তরমুজের জিআই সবচেয়ে বেশি ৭২।  যদিও গরমে এই ফল বেশ তৃপ্তিদায়ক ও পানির অভাব পূরণ করে।  লিচু: জিআই ৪২ থেকে ৫৪ পর্যন্ত ওঠানামা করে। লিচুতে সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ খুবই কম, রয়েছে প্রচুর ভিটামিন সি। তবে এতে ফ্রুক্টোজের পরিমাণ বেশি বলে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো নয়। ছয়টা লিচুতে (৪০ গ্রাম) আছে প্রায় পাঁচ গ্রাম নেট শর্করা, যা দেবে ২৫ গ্রাম ক্যালরি। নাশতার সময়টিতে এটুকু ক্যালরি আপনি খেতেই পারেন। কাঁঠাল: কাঁঠালের জিআই প্রায় ৬৩ থেকে ৬৫। এক কাপ কাঁঠালে (৫.৮ পাউন্ড ওজন) আছে প্রায় ৩৮ গ্রাম শর্করা যা আপনার দৈনিক শর্করা চাহিদার ১৩ শতাংশ। ক্যালরির পরিমাণও ১৫৭ ক্যালরি। এটি এক কাপ ভাত বা দুটি রুটির চেয়েও বেশি। তাই কাঁঠাল একটু হিসাব করে খাওয়াই ভালো।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ