বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলীর ইউএস আর্মির মেজর হিসেবে পদোন্নতি
ইউএসএনিউজঅনলাইন.কম : ইউএস আর্মির ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলী। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে সর্বপ্রথম তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন বলে জানা গেছে। গত ৩ জুন টেক্সাসের Fort Hood Army Base এর Darnall Army Medical Center এ Army Promotion Ceremony অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেডিকেল সেন্টারে কর্মরত বাংলাদেশী বংশদ্ভূত মেডিকেল অফিসার ডা. মনসুর আলী Captain থেকে U.S Army মেডিকেল Corps এর মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সাথে ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ। মেজর ডা. মনসুর আলীর সিরিমনিতে পরিবার থেকে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম।

জানা যায়, বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কেরামত আলীর ২য় ছেলে মনসুর আলী বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
ডা. মনসুর আলী যুক্তরাষ্ট্র আর্মির মেজর পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি