ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের জন্য আদব-কেতার পাঠ

ডেস্ক : ভবিষ্যতে হয়তো কেট মিডলটন একদিন ব্রিটেনের রানী হবেন। তাই বলে এখন তিনি রাজপরিবারের সদস্যদের সম্মান করবেন না তা তো হতে পারে না। তাকে অবশ্যই রাজপরিবারের আদব কেতা মেনে চলতে হবে। সম্প্রতি এ লক্ষ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ রাজপরিবারের পদমর্যাদাক্রম তৈরি করেছেন। খবর : টেলিগ্রাফ ও মেইল অনলাইন।
ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনকে হিসাবে নিয়েই এ ক্রম তৈরি করা হয়েছে। এতে পরিষ্কার হয়ে গেছে, ডাচেস অব ক্যামব্রিজ কেট পরিবারের কোন কোন সদস্যকে সম্মান দেখাবেন, কোন ক্ষেত্রে তা দেখাতে হবে আর কোন ক্ষেত্রে দেখাতে হবে না। এমনকি কেটকে কারা সম্মান দেখাবেন তাও নির্ধারিত হয়েছে এতে। তালিকা অনুযায়ী, রাজপরিবারে জন্মসূত্রে যেসব প্রিন্সেস (ব্লাড প্রিন্সেস) রয়েছেন তাদের অবশ্যই সম্মান দেখাবেন কেট। তবে সঙ্গে প্রিন্স উইলিয়াম থাকলে তা করতে হবে না। তবে উইলিয়াম সঙ্গে থাকুন, না থাকুন কেট অবশ্যই রানী ও প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা পার্কারকে সম্মান দেখাবেন। অন্যদিকে, রানীর কনিষ্ঠ ছেলের স্ত্রী অবশ্যই কেটকে সম্মান দেখাবেন। সম্প্রতি কেটের অবস্থান নির্ধারণ করে এ পদমর্যাদাক্রমটি রাজপরিবারের মধ্যে বিলি করা হয়েছে। ২০০৫ সালে ক্যামিলার সঙ্গে প্রিন্স চার্লসের দ্বিতীয় বিয়ের পর ক্রমটি সর্বশেষ সংশোধন করা হয়েছিল।
জন্মদিনে প্রাসাদ পাচ্ছেন উইলিয়াম
৩০তম জন্মদিনে প্রাসাদ উপহার পাচ্ছেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। রানী দ্বিতীয় এলিজাবেথ তার স্যান্ড্রিংহাম এস্টেটের একটি প্রাসাদ জন্মদিনের উপহার হিসেবে দিচ্ছেন তাকে। এ ঘোষণা দেওয়া হবে এ বছরের শেষ দিকে। গত বৃহস্পতিবার প্রিন্সের ৩০তম জন্মদিন ছিল। সমকাল

সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests