ডিজাইনার রুনির পহেলা বৈশাখককে ঘিরে বিভিন্ন ডিজাইনের পোষাক,নতুন সংযোজন রাশি
ইউএসএ নিউজ: নিউইয়র্কের সু-পরিচিত ও প্রিয়মুখ ডিজাইনার রুনি বরাবরই বিশেষ দিবসগুলোতে রুচিশীল ও বৈচিত্রময় ডিজাইনের মাধ্যমে বাঙালী কৃষ্টিকে তুলে ধরেন ক্রেতা দর্শকদের মাঝে। এবারে পহেলা বৈশাখককে ঘিরে তার আয়োজনে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা গেছে।রাশি নিয়ে কমবেশি সবারই কৌতুহল রয়েছে।
অজানা এক আকর্ষণ সবাইকে আকৃষ্ট করে, আর তাই ডিজাইনার রুনি’র নতুন সংযোজন রাশি। বারোটি রাশি নিয়ে তৈরী করেছেন চমকপ্রদ কিছু ডিজাইন-যা ইতিমধ্যে কৌতুহলি ক্রেতা-দর্শকদের আকৃষ্ট করেছে দারুনভাবে। জ্যাকসন হাইটসে রুনির শো’রুমে ক্রেতাদের উতসুক দৃষ্টি দেখে তা সহজেই বুঝা যায়। প্রতিটি রাশি’র সাথে সঠিক রং ও পাথরের সমন্বয়ে তৈরী করেছেন এই পোষাকগুলো। যা ডিজাইনার রুনির সু- তীক্ষ্ মেধা ও দক্ষতার পরিচয় পাওয়া যায়। নিরবে নিভৃতে সুক্ষ ও আধুনিক চিন্তাধারায় ডিজাইনার রুনি তার একাগ্রতা নিয়ে ছুটে চলেছেন আপন গতিতে।তৈরী করেছেন নিজস্ব ভুবন।
আপন মহিমায় মনের মাধুরী মিশিয়ে নানা রং এর সমাহারে ভিন্নতা নিয়ে আসেন নিজস্ব ডিজাইনে–যা আট থেকে আশি বছরের ক্রেতা–দর্শকদের নিকট গ্রহণযোগ্য করে তোলে।নিউইয়র্ক থেকে নির্মিত দিপু মাহমুদের প্রযোজনায় বৈশাখের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ”বৈশাখী মেলায়” অন্যান্য পর্বের পাশাপাশি রয়েছে ডিজাইনার রুনির কথপোকথন এবং সেই সাথে দেখানো হয়েছে রুনির রাশি নিয়ে করা পোষাকগুলো।
বাংলাদেশ থেকে এনটিভি’র বৈশাখীর বিশেষ অনুষ্ঠান মালায় ১৪ই এপ্রিল সম্প্রচার করা হবে এই অনুষ্ঠানটি। নিউইয়র্কের বাইরের দর্শদের জন্য রুনির ওয়েবসাইট, ফেইসবুক এর পাশাপাশি এনটিভির এই আয়োজন নি:সন্দেহে ভালো লাগবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030