ডিজিটাল যুগে ভাঙা হূদয়ের কষ্ট বেশি!
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, ডিজিটাল যুগে সম্পর্ক ভেঙে গেলে বা ছাড়াছাড়ি হয়ে গেলে মানুষকে বেশি কষ্ট পেতে হয়। কারণ, সম্পর্কের অনেক স্মৃতিই ছবি, বার্তা বা নোট আকারে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে থেকে যায়, যা ক্রমাগত মানসিক পীড়া দিতে থাকে। চাইলেও সহজেই অনলাইন থেকে সরিয়ে ফেলা সম্ভব হয় না।
টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া শান্তা ক্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি ১৯ থেকে ৩৪ বছর বয়সী ২৪ জন ব্যক্তিকে নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাঁদের মানসিক অবস্থা নিয়ে গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, ডিজিটাল যুগে হূদয় ভাঙলে তা উপশম হতে অনেক বেশি কষ্ট হয়।
সম্পর্ক ভেঙে গেলে চিঠি পুড়িয়ে, ছবি ছিঁড়ে বা অন্তরালে কেঁদে হালকা হওয়ার চেষ্টা করলেও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো থেকে যাওয়া স্মৃতি সহজে সরিয়ে ফেলা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে ই-মেইল বা ডিজিটাল ছবি মুছে ফেলা সহজ হলেও অন্য কারও পোস্ট করা গান, ছবি বা বার্তা মুছে ফেলা সহজ নয়। অনেক স্মৃতির সঙ্গে এ ধরনের বিষয়গুলো মিলে গেলে ভেঙে পড়তে দেখা যায় অনেককেই।
গবেষকেরা অবশ্য এ ধরনের সমস্যার ক্ষেত্রে সমাধান হিসেবে তথ্য একত্রীকরণ সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এরকম একটি সফটওয়্যার হচ্ছে প্যান্ডোরা’স বক্স। সফটওয়্যারটি অতীতের সব ডিজিটাল তথ্য একসঙ্গে করতে পারে এবং তা থেকে মুছে ফেলার সুবিধা দিতে পারে।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’