Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ডিভি লটারিতে বাংলাদেশীরা অযোগ্য

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: September 17, 2011 | 1:32 PM

ইউএসএ নিউজ ডেস্ক: ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে অংশ নেয়ার সুযোগ হারাল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশীরা আর যুক্তরাষ্ট্রের অভিবাসী হতে ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, গত ৫ বছরে যেসব দেশ থেকে ৫০ হাজারেরও বেশি নাগরিক ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন সেসব দেশ এবার এ লটারিতে অংশ নিতে পারবে না।  নতুন এই শর্ত আরোপের ফলে এবার বাংলাদেশসহ আরও ১৯টি দেশ আগামী ৪ঠা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ২০১৩ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে না। কারণ, গত কয়েক বছরে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকের ভিসা পেয়েছেন। বাংলাদেশ ছাড়া এবার ডিভি লটারিতে অংশ নেয়ার সুযোগ বঞ্চিত হয়েছে আরও অন্তত ১৯টি দেশ। এ দেশগুলো হলো- ব্রাজিল, কানাডা, চীন (ওই দেশে জন্মগ্রহণকারী), কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া) ও যুক্তরাজ্যের ওপর নির্ভরশীল অঞ্চলগুলো এবং ভিয়েতনাম। তবে এর কাছাকাছি দেশ দক্ষিণ সুদান ও পোল্যান্ড এবার লটারিতে অংশ নেয়ার যোগ্য বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার নাগরিককে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের ভিসা দিয়ে থাকে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV