Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ডিভোর্সের পর প্রভা…

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 7, 2011 | 10:24 AM

ইউএসএ নিউজ ডেস্ক: সব নাটকীয়তার অবসান ঘটলো শেষতক। ডিভোর্স হয়ে গেল অপূর্ব-প্রভা’র। আর এর মধ্য দিয়ে ইতি ঘটলো রাজীব-প্রভা-অপূর্ব’র আলোচিত-সমালোচিত ত্রিভুজ প্রেম-বিয়ের বিব্রতকর গল্পের। জানা যায়, অনেক দিন চুপচাপ থাকার পর গত ১১ই ফেব্রুয়ারি দু’জনার পরিবারের মুরব্বিদের যৌথ সিদ্ধান্তে ডিভোর্সের বিষয়টি চূড়ান্ত হয়। অপূর্বর দেয়া ডিভোর্স পেপারে স্বেচ্ছায়-স্বাচ্ছন্দ্যে সই করেন প্রভা। যদিও নিয়ম অনুযায়ী মোটা দাগের দেনমোহরের টাকা ছাড়াই এই ডিভোর্স সম্পন্ন হয় বলে প্রভার পারিবারিক সূত্রে জানা গেছে। আরও জানা যায়, এ প্রসঙ্গে অপূর্বর ভাষ্য- দেনমোহরের টাকা নিতে হলে প্রভাকে কোর্টে আসতে হবে। অবশ্য এ নিয়ে প্রভার মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া নেই। তার ভাষ্য এমন, কোর্টে গিয়ে  দেনমোহরের টাকা আদায় করার কোন রকম ইচ্ছা আমার নেই। এই চার দেয়ালের জীবনে দেনমোহরটা কোন বিষয় নয়। বরং ডিভোর্সের পর আমি অনেক স্বস্তি বোধ করছি। মনে হচ্ছে, এই বন্দি জীবন থেকে খানিক মুক্তি পেয়েছি। ভালবাসা আর বিশ্বাসের মূল্য কতটা নির্মম হতে পারে- সেটা অনুধাবন করার চেষ্টা করছি এখন। একটি অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এক একটা মানুষ আমার উপর কতটা নির্দয় হতে পারে, কতটা স্বার্থপর হতে পারে, কতটা পিশাচ হতে পারে- সেসব আমার দেখা হয়ে গেছে। আমার অপরাধ একটাই আমি নিঃস্বার্থভাবে ভালবেসেছি এবং বিশ্বাস করেছি। প্রভা আরও মনে করেন, ভুল কিংবা পাপ- যাই হোক না কেন, সেটার প্রায়শ্চিত্ত এতদিন তিনি করেছেন। কিছু প্রায়শ্চিত্ত করেছেন অপূর্বর বাসায় শারীরিক আর মানসিক নির্যাতনের মধ্য দিয়ে। আর বাকি প্রায়শ্চিত্ত করেছেন মোহাম্মদপুরে বাবার বাসায় ফিরে এসে চার দেয়ালে বন্দি হয়ে। ঘরবন্দি প্রভার একমাত্র সঙ্গী একটা জানালা। প্রভা এখনও একই অবস্থায় আছেন। দুনিয়া তো পরের কথা, এখনও বাবা-ভাইয়ের সামনে দাঁড়াতে পারেন না প্রভা। তবে ডিভোর্সের পর থেকে তিনি এবার নতুন করে ভাবতে চান। বলতে চান, এত ঝড়ের পরেও মৃত্যু যখন হলো না, তখন নতুন করে বাঁচতে চান। দাঁড়াতে চান ঘুরে। দেশের পরিচিত চোখ আড়াল করতে বিদেশেও পালাতে চান না তিনি। থাকতে চান দেশে। আবারও চোখে চোখ রেখে কথা বলতে চান পরিচিত মানুষগুলোর সঙ্গে। জীবনের পেছনের অংশটাকে দুর্ঘটনা হিসেবে ভাবতে চান। নেভাতে চান জ্বলন্ত ভুলের আগুন। প্রভার মতে, মানুষ পরাজিত না হলে জয়ের আকাঙ্ক্ষাটা মনে ধারণ করতে পারে না বোধহয়। আমি এখন জয়ের আকাঙ্ক্ষা নিয়ে প্রতিটি ক্ষণ এগুতে চাই। নাটকে-মডেলিংয়ে আমি কি ছিলাম, সেটা এখন তিলে তিলে বুঝছি। না চাইতে আমি এক আকাশ সফলতা পেয়েছি মিডিয়া থেকে। সেই মিডিয়া থেকে কলঙ্কের দাগ নিয়ে এখন আমি ফেরারি। সেসব এখনও ভাবি, অঝোরে কাঁদি। মনকে বারবার জিজ্ঞেস করি, এ কোন পরীক্ষায় আমি পড়েছি? প্রাক্তন স্বামী অপূর্ব এবং প্রেমিক রাজীব প্রসঙ্গে প্রভার অভিমত এমন, অপূর্ব কিংবা রাজীবের বিষয়ে মুখ খুলে আমি ওদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাতে চাই না। আমার যেটুকু ক্ষতি ওরা চেয়েছে, ঠিক সেটুকুই হয়েছে। এখন আমি শুধু আমাকে নিয়ে ভাবতে চাই। প্রভা জানান, খুব শিগগিরই তিনি পড়াশোনা নতুন করে শুরু করবেন। শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের বাকি সেমিস্টারগুলো শেষ করবেন। তবে আপাতত অভিনয়-মডেলিং নিয়ে ভাবতে চাইছেন না। এখন মূল ভাবনা নিজেকে স্বাভাবিক করে তোলা এবং ফ্যাশন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা।
উল্লেখ্য, গেল বছরের ১৮ই আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জানা যায়, মাস তিনেক প্রেমের ফসল এই বিয়ে। অন্যদিকে, একই বছরের ১৬ই এপ্রিল ঢাকঢোল পিটিয়ে প্রভার আংটি বদল হয় তার আট বছরের প্রেমিক ব্যবসায়ী রাজীব হাসানের সঙ্গে। আর একই বছরের ১৭ই ডিসেম্বর রাজীবের সঙ্গে প্রভার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল পারিবারিকভাবে। তবে অপূর্ব-প্রভার বিয়ের পর পরই প্রকাশ পায় প্রেমিক রাজীবের সঙ্গে প্রভার নগ্ন ভিডিওচিত্র। এরপর থেকেই প্রভা হয়ে পড়েন ঘরবন্দি, একা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV