ডিশ ক্যাবল ছাড়াও ইন্টারনেটে একুশে টিভির অনুষ্ঠানমালা সরাসরি উপভোগ করতে পারছেন তামাম দুনিয়ার দর্শক শ্রোতারা – এস রহমান শিমুল

ইউএসএ নিউজ :: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এস এম শামসুর রহমান শিমুল বলেছেন,একুশে টেলিভিশন এখন অনলাইনে বিশ্বের যে কোন স্হান থেকে বিনামূল্যে দেখা যাচ্ছে।
ডিশ ক্যাবল ছাড়াও ইন্টারনেট–ফেইস বুকের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকরা সরাসরি একুশে টিভির প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। দর্শকরাই হচ্ছেন একুশে টিভির প্রাণ।দর্শকদের চাহিদা মেটাতে একুশে টিভি দর্শকবান্ধব পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।তারই অংশ হিসেবে আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের প্রতি লক্ষ্য রেখে একুশে টিভি এখানকার দর্শকদের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচারের চিন্তা-ভাবনা করছে।ইতোমধ্যে ইউএসএ সহ প্রবাসী বাঙালী দর্শকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রবাসী নিউজ চালু করা হয়েছে।টোল ফ্রি টেলিফোনের মাধ্যমে প্রবাসী সহ সকল দর্শক-শ্রোতা যাতে সরাসরি একুশের টক শোতে অংশ নিতে পারেন সে ব্যবস্হাও নেয়া হয়েছে।প্রবাসীদের সমস্যার কথা সরাসরি একুশে তুলে ধরার উদ্যোগও নেয়া হবে শিগগির।যুক্তরাষ্ট্র সফররত এস এম শামসুর রহমান শিমুল সম্প্রতি বার্তা সংস্হা ইউএসএ নিউজ’র সাথে একান্ত সাক্ষাতকারে এ কথাগুলো বলেন।তিনি বলেন,’পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সবসময় সবখানে একুশে টেলিভিশন’-এ শ্লোগানকে সামনে নিয়ে একুশে টেলিভিশনের যাত্রা শুরু।কখনো তার অবস্হান থেকে বিন্দু মাত্রও সরে দাড়ায়নি।যার জন্যে একুশের কন্ঠ চিরতরে রোধ করার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু লক্ষ-কোঠি দর্শক শ্রোতার ভালবাসায় সিক্ত একুশে টিভি আবার নব উদ্যমে যাত্রা শুরু করেছে।একুশ মানে কারো কাছে মাথা নত না করা।একুশ মানে সত্যের পথে চলা।যেকোন মূল্যে একুশে টিভি তার নিরপেক্ষতা বজায় রাখবে।ধরে রাখবে মুক্তিযুদ্ধের চেতনা।প্রয়োজনে একুশে টিভি আবার বন্ধ হবার ঝুকি নেবে,তার পরেও কারো কাছে মাথা নোয়াবেনা।শিমুল বলেন,মানসম্পন্ন প্রোগ্রাম সম্প্রচার ছাড়াও একুশে টেলিভিশনের মৌলিকতা ছিল টেরিস্টোরিয়াল।অনলাইনে সমপ্রচারের মাধ্যমে একুশে টিভি আবার তার মৌলিকতা ফিরে পেয়েছে।একুশে টিভি এখন ফ্রি সরাসরি ইন্টারনেটে দেখা যাচ্ছে।তিনি বলেন,দু:খজনক হলেও সত্য ভারতের সব টিভি চ্যানেলের অনুষ্ঠান বাংলাদেশে দেখা গেলেও বাংলাদেশের চ্যানেলগুলোর অনুষ্ঠান ভারতে দেখা যায়না।অনলাইন-ফেইস বুকের সুবাধে এখন কেবল ভারত বর্ষের দর্শকরাই নন তামাম দুনিয়ার দর্শক-শ্রোতারা একুশে টিভির অনুষ্ঠানমালা উপভোগ করতে পারছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030