Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ডিয়েগো ম্যারাডোনার সেই ছবির আসল গল্প

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: June 13, 2013 | 5:57 PM

ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের যেভাবে ধন্দে ফেলেছেন, ছবিটা তারই প্রতীক হয়ে আছে। কিন্তু ��                                            ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের যেভাবে ধন্দে ফেলেছেন, ছবিটা তারই প্রতীক হয়ে আছে। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যারাডোনার এই ছবিটার আসল গল্পটা একেবারেই অন্য রকম! তাঁর পায়ে বল। সেই জাদুকরি বাঁ-পায়েই। আর সেটাই এক জায়গায় জটলা পাকিয়ে মুগ্ধ হয়ে দেখছেন বেলজিয়ামের ছয়-ছয়জন খেলোয়াড়! শুধু ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারে নয়, ফুটবলেরই অন্যতম ‘আইকনিক’ ছবি হয়ে আছে এটি। ম্যারাডোনাকে খুব ভালোভাবে সংজ্ঞায়িতও করে স্পেন বিশ্বকাপের এই ছবিটি। একা ম্যারাডোনা বহুবার ছত্রখান করে দিয়েছেন ওপাশের ছয়-ছয়জনকে। অথচ মজার ব্যাপার হলো, এই ছবিটির আসল গল্প একেবারেই অন্য রকম! আজ থেকে ঠিক ৩১ বছর আগে, ১৯৮২ সালের ১৩ জুন জন্ম এই ছবিটির। এই মুহূর্তটির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেটি ছিল প্রথম ম্যাচ। বিশ্বকাপে ২২ বছর বয়সী ম্যারাডোনার অভিষেকও। আর সেই ম্যাচেই জন্ম ছবিটার, ম্যাচের দ্বিতীয়ার্ধে। কিন্তু ছবিও যে সব সময় সত্য কথা বলে না! এমন নয়, ম্যারাডোনার জাদুকরি কোনো কারুকাজে বেলজিয়ামের এই ছয় খেলোয়াড় বিবশ হয়ে গিয়েছিলেন। আসল ঘটনাটি হলো, এই ছবির মুহূর্তটির ঠিক কিছুক্ষণ আগে ম্যারাডোনাকে ফাউল করেছিল বেলজিয়ামের এক খেলোয়াড়। ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। ফ্রি কিক ঠেকাতে ‘ওয়াল’ বানিয়ে দাঁড়িয়ে ছিলেন বেলজিয়ামের এই ছয় খেলোয়াড়। ওয়ালের ডানপাশে দাঁড়িয়ে থাকা ম্যারাডোনার কাছে পাস এসেছিল ফ্রি কিক থেকে।  তখনই বাঁ-পায়ে শটটা নেন ম্যারাডোনা। ক্যামেরাবন্দী হয় মুহূর্তটি। ছয় বেলজিয়ান খেলোয়াড়ের বানানো ওয়ালটি তখন মাত্রই ভাঙছে। ফলে ছবিটি দেখে যেন মনে হয়, ম্যারাডোনার ড্রিবলিংয়ের জাদুতে থ মেরে গেছেন বেলজিয়ামের খেলোয়াড়েরা! আরও মজার তথ্য হলো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু বেলজিয়ামের কাছে হেরেও গিয়েছিল ম্যাচটি! ছবিটির আসল সত্য যা-ই হোক, আগে যেমনটা বলা হয়েছে, এটিও ম্যারাডোনার ক্যারিয়ারকে বোঝাতে একটি ‘আইকন’ ছবি হিসেবে ব্যবহার করা যায় অনায়াসে। এখানে হয়তো গল্পটা অন্য রকম। কিন্তু এ-ও তো সত্যি, ম্যারাডোনাকে ঠেকাতে এভাবে ছয়-সাতজন খেলোয়াড় জটলা পাকিয়েছেন। কিন্তু অনায়াসে সেই রক্ষণব্যূহ ভেঙে বেরিয়ে গেছেন ম্যারাডোনা—দ্য উইজার্ড অব ড্রিবলিং!
প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ