ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমর্থনে বাংলাদেশীজ ফর বাইডেন’র জাতীয় পরিচালক আনিস আহমেদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আসন্ন জাতীয় নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমর্থনে প্রবাসীদেরকেও সংগঠিত করা হচ্ছে। এ লক্ষ্যে ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ মোর্চার অধীনে গঠিত হলো ‘বাংলাদেশী ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’। এর জাতীয় পরিচালকের দায়িত্ব পেয়েছেন ম্যারিল্যান্ডে বসবাসরত ডেমক্র্যাটিক পার্টিতে এশিয়ান-আমেরিকানদের প্রিয় ব্যক্তিত্ব আনিস আহমেদ। তারই সার্বিক তত্তবধানে ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর এবং সমন্বয়কারির নাম ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’র জাতীয় পরিচালক নেহা দেওয়ান বলেন, যুক্তরাষ্ট্রে দ্রুত বর্দ্ধনশীল কমিউনিটির অন্যতম হচ্ছেন বাংলাদেশীরা। তাই, আসন্ন নির্বাচনে বাইডেন-হ্যারিসের বিজয় ত্বরান্বিত করতে তাদের ভ’মিকারও গুরুত্ব রয়েছে। বাংলাদেশীর মধ্যে যারা এখনও ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি, তাদেরকে সে ব্যাপারে সহায়তা এবং আগাম ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার দায়িত্বটি যথাযথভাবে সম্পাদনের স্বার্থে আনিস আহমেদের নেতৃত্বে স্টেট কমিটিগুলো কাজ করবে। এ দায়িত্ব প্রাপ্তির পর আনিস আহমেদ বলেন, ‘বাংলাদেশীজ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’র নেতৃত্ব পেয়ে আমি নিজেকে গৌরবান্বিতবোধ করছি। দীর্ঘদিন যাবত প্রবাসী বাংলাদেশীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার অভিজ্ঞতাকে ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন-হ্যারিসকে বিজয়ের কাজে লাগাবো ইনশাআল্লাহ। বাইডেন-হ্যারিসের পক্ষে প্রচারণা, তহবিল গঠন এবং কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবেন এবং অন্যদেরকে উজ্জীবিত করবেন এমন বিশিষ্টজনদের সমন্বয়ে স্টেট সমূহের সাংগঠনিক কাঠামো তৈরী করা হচ্ছে। এজন্যে সকলের আন্তরিক সহযোগিতার বিকল্প নেই।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ‘দক্ষিণ এশিয়ান্স ফর বাইডেন’র সিনিয়র এডভাইজার হচ্ছেন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক। তারও সুপারভিশন থাকবে অন্যদেশগুলোর মত বাংলাদেশীদের কার্যক্রমেও। অর্থাৎ সকলে একজোট হয়ে বাইডেনকে বিজয়ের জন্যে মাঠে থাকবেন। আরো উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগে কোন প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষেই দক্ষিণ এশিয়ানরা এভাবে জোটবদ্ধ হয়ে মাঠে নামেননি। এবার কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার পরই মার্কিন রাজনীতিতে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের কদর বেড়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশীজ ফর বাইডেন’র কমিউনিকেশন্স ডাইরেক্টর নতুন প্রজন্মের আনিকা রহমান বলেন, মার্কিন সমাজ-ব্যবস্থাকে বৈচিত্রমন্ডিত করার ক্ষেত্রে বাংলাদেশী আমেরিকানরা হচ্ছেন গুরুত্বপূর্ণ একটি ফেক্টর। আর সে বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের সুযোগ এসেছে ৩ নভেম্বরের নির্বাচন ঘিরে গঠিত এই জোটের মধ্যদিয়ে। বাইডেন এবং কমলাকে জয়ী করার পথ বেয়েই মূলত: অভিবাসী সমাজের ভবিষ্যত সংহত হবে।’
এখানে ‘বাংলাদেশীজ ফর বাইডেন’ মোর্চায় বিভিন্ন স্টেটের পরিচালকগণের তালিকা দেয়া হলো। নিউইয়র্ক-মাফ মিসবাহ উদ্দিন, ম্যারিল্যান্ড – গোলাম মাওলা, ভার্জিনিয়া-শরাফত হোসেন বাবু, ওয়াশিংটন-তাহমিনা ওয়াটসন, টেক্সাস-নাহিদা আল, নর্থ ক্যারলিনা-রশিদুল হাসান, নিউজার্সি-ফারুক এ হোসেন, ফ্লোরিডা-সাঈদ হারুন, ম্যাসেচুসেট্্স-নাজদা আলম, জর্জিয়া-মোহাম্মদ আলী হোসেন, পেনসিলভেনিয়া-রফিকুল আমিন ভ’ইয়া। বাংলাদেশী অধ্যুষিত মিশিগান, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, কানেকটিকাট প্রভৃতি স্টেটের তালিকাও শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে। এদিকে, ঘোষিত স্টেট কমিটিতে নিউইয়র্কে উপ-পরিচালক হিসেবে রয়েছেন মোর্শেদ আলম এবং প্রধান সমন্বয়কারি হলেন করিম চৌধুরী। সমন্বয়কারি হিসেবে রয়েছেন জামিলা এ উদ্দিন (নারী বিষয়ক), আহনাফ আলম (যুব বিষয়ক) , ডা. মজিবর রহমান, সৈয়দ তাহমিদুল হক, অধ্যাপক মনিরুল ইসলাম, মিজানুর রহমান এবং এম চৌধুরী। ম্যারিল্যান্ডে উপ-পরিচালক হিসেবে রয়েছে শহীদ খান চৌধুরী। সমন্বয়কারি-সেলিম এম হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ কাজী এবং কবিরুল ইসলাম। নিউজার্সির উপ-পরিচালক হচ্ছেন আতিকুর রহমান ইউসুফজাই। ফ্লোরিডার উপ-পরিচালক-মোজাহারুল ইসলাম। পেনসিলভেনিয়ায় উপ-পরিচালক-কাজী মতিউর রহমান।এনআরবি নিউজ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030