ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি শিবিরের বিজ্ঞাপন ব্যয় ১৫ কোটি ডলার
ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির নির্বাচনের আগের দুই মাসে বিজ্ঞাপন প্রচারের বিষয়াদি চূড়ান্ত করবে এ সপ্তাহে। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত ৮টি অঙ্গরাজ্যে বিজ্ঞাপন প্রচারে তাদের বাজেট মোট ৮ কোটি ডলার। আর জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে ইতিমধ্যে বিজ্ঞাপন বাবদ ক্লিনটন শিবির ব্যয় করেছে ৭ কোটি ডলার। এ খবর দিয়েছে সিএনএন। খবরে আরও বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবরে দুটি অঙ্গরাজ্যে ক্লিনটন শিবির বিজ্ঞাপন প্রচার করবে না। এ রাজ্য দুটি হলো, ভার্জিনিয়া ও কলোরাডো। ক্লিনটন শিবিরের শীর্ষ ওই সূত্র বলেন, জরিপে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ এ রাজ্য দুটিতে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে বিপুল পরিমাণ সমর্থন রয়েছে হিলারির। সংখ্যালঘু সম্প্রদায় এবং কলেজপড়ুয়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে। এ কারণে তারা অঙ্গরাজ্য দুটি থেকে বিজ্ঞাপন না চালানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। বিজ্ঞাপনের বাজেট সম্পর্কে হিলারি শিবিরের সূত্র জানান, আগস্ট মাসের বাকি সময়টাতে বিজ্ঞাপনে ব্যয় হবে ৩০ লাখ ডলার। আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য বাজেট ৭ কোটি ৭০ লাখ ডলার। যে ৮টি অঙ্গরাজ্যে ক্লিনটন শিবিরের বিজ্ঞাপন যাবে সেগুলো হলো- ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, নেভাডা, ওহাইও, নর্থ ক্যারোলিনা ও নেব্রাসকা। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ